ছবি: সংগৃহীত
অপরাধ

বেনাপোলে অস্ত্র ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় অভিযান চালিয়ে দুইটি বিদেশী পিস্তলসহ ৬টি অস্ত্র ও ১৯ রাউন্ড গুলিসহ কুখ্যাত মাদক, স্বর্ণ চোরাকারবারি ও অস্ত্র ব্যবসায়ী
নাসির উদ্দীনকে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩২

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে শার্শা থানার বাগআচঁড়া হাইস্কুল মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

পরে তাকে খুলনা র‌্যাবের অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেল সাড়ে ৪ টার দিকে প্রেস ব্রিফিং করা হয়। সন্ধ্যা ৬ টা ১৯ মিনিটে যশোর র‌্যাব থেকে প্রেস নোটের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকর্মীদের জানানো হয়।

আরও পড়ুন: ৩ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা

আটক নাসির উদ্দীন বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের মৃত বুদো সর্দারের ছেলে।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, তাদের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, শার্শা থানার বাগআচঁড়া হাইস্কুল মার্কেটের সামনে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বেচাকেনা ও চোরাচালানের উদ্দেশ্যে অবস্থান করছে।

এ খবরের ভিত্তিতে আভিযানিক দলটি শনিবার সকালে উক্ত মার্কেটের সামনে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক, স্বর্ণ চোরাকারবারি ও অস্ত্র ব্যবসায়ী নাসির উদ্দীনকে আটক করে।

আরও পড়ুন: গাড়ির ধাক্কায় যুবক নিহত

এ সময় তার হেফাজত থেকে দুইটি বিদেশী পিস্তল, চারটি ম্যাগাজিন, একটি ওয়ান শুটারগান, তিনটি রিভলবার ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি জানান, আটক আসামি সম্পর্কে প্রাথমিক তদন্তে জানা যায়, সে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে এবং ৭/৮ বছর সে চোরাচালান সামগ্রী মাদক ও গোল্ড পাচারের লেবারের কাজ করে। পরবর্তীতে নিজে বড় চোরাকারবারি হয়ে উঠে এবং তার নিয়ন্ত্রণে একটা বড় মাদক ব্যবসা, স্বর্ণ পাচার ও অস্ত্র ব্যবসা সংগঠন গড়ে তোলে।

আরও পড়ুন: হিলিতে ডিমের দাম কমেছে

সে চোরাকারবারি, মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা থেকে অর্জিত অবৈধ অর্থ আড়াল করার জন্য বেনাপোলের সীমান্তবর্তী পুটখালি এলাকায় একটি বড় গরুর ফার্ম দেয়।

সে স্বল্পদামে পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র কিনে তা অধিক দামে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে। তার বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানায় একটি অস্ত্র মামলা, একটি মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা ও একটি হত্যাচেষ্টা মামলাসহ মোট তিনটি মামলা বিচারাধীন আছে।

উক্ত আসামিকে আটকের উদ্দেশ্যে র‌্যাব দীর্ঘদিন যাবৎ গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছিল। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও আটককৃত আসামিকে যশোরের শার্শা থানায় হস্তান্তর ও আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাবের ওই কর্মকর্তা জানান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা