ছবি : সংগৃহিত
অপরাধ

গাইবান্ধায় পিস্তল-গুলিসহ গ্রেফতার ১

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পিস্তল ও গুলিসহ নজরুল ইসলাম প্রধান (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

আরও পড়ুন: নোয়াখালীতে লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু

শনিবার (৩ জুন) দুপুরে পুলিশ লাইন্সে আয়োজিত সংবাদ সম্মেলনে গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন এ তথ্য জানান।

নজরুল ইসলাম প্রধান সাদুল্লাপুর উপজেলার ছোট গয়েশপুর গ্রামের মৃত সিরাজ প্রধানের ছেলে।

এসপি কামাল হোসেন বলেন, গত ২ জুন (শুক্রবার) রাতে সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের ছোট গয়েশপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি পুলিশ।

আরও পড়ুন: নির্বাচনে পেশীশক্তি ব্যবহার করলে পদক্ষেপ

এসয় সময় তার শরীর তল্লাশি করে লুঙ্গির ভাজে ডান কোমরে গোজা অবস্থায় বিদেশি একটি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়।

তিনি আরও বলেন, নজরুল ইসলাম প্রধানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তার বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: ঢাকা-১৭ আসনের দায়িত্ব নিতে চাই

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো. আব্দুল্লাহ আল মামুন, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান সরকার প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা