ছবি: সংগৃহীত
অপরাধ

৯০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী থেকে ৯০ কেজি গাঁজাসহ ২ মাদককারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ২৭ লাখ টাকা।

আরও পড়ুন : এক্সপ্রেসওয়ের রড পড়ে কিশোরের মৃত্যু

সোমবার (২৯ মে) ডিবি তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. আনিচ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (২৮ মে) রাতে দক্ষিণ যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে মোহাম্মদপুর জোনাল টিম।

তাদেরকে বহনকারী পিকআপ তল্লাশি করে গাড়ির পেছনের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি করা চেম্বারে লুকানো অবস্থায় গাঁজা পাওয়া যায়। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ২৭ লাখ টাকা।

আরও পড়ুন : হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড

গ্রেফতাররা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে পিকআপে করে ঢাকায় এনে বিক্রি করতেন। ঘটনার দিন তারা পিকআপে করে গাঁজা নিয়ে বিক্রির জন্য উল্লেখিত স্থানে অবস্থান করছিল।

গ্রেফতাররা হলেন- মো. আব্দুল আলিম ও মো. নাছির উদ্দিন।

আরও পড়ুন : স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেফতার

তাদের কাছ থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা