ছবি: সংগৃহীত
অপরাধ
ডাচ্-বাংলা ব্যাংক

টাকা ছিনতাইয়ের মাস্টারমাইন্ড গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে উত্তরার ১৬ নম্বর সেক্টরে ডাচ্-বাংলা ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় মূলহোতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। এ সময় আরও ৫৮ লাখ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : ফরিদপুরে চলছে ম্যাটসের ক্লাস বর্জন-কর্মসূচি

মঙ্গলবার (১৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

গ্রেফতারকৃতরা হলেন- মো. হৃদয় (২১), মো. মিলন মিয়া (২৯) ও মূলহোতা আকাশ।ৎ

আরও পড়ুন : নির্বাচন আতঙ্কে পরিবেশ নষ্টের ষড়যন্ত্রে বিএনপি

এর আগে গত রোববার (১২ মার্চ) দুই কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এতে ছিনতাই হওয়া সোয়া ১১ কোটি টাকার মধ্যে তিন দফায় ৭ কোটি এক লাখ ১০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হলো। এ ঘটনায় এখন পর্যন্ত মাস্টারমাইন্ডসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

গোয়েন্দা প্রধান জানান, টাকা ছিনতাইয়ের পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন স্তরে ভিন্ন ভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিল। কেউ ছিল পরিকল্পনাকারী, কেউ মোবাইল ও সিম সংগ্রহকারী, কেউ শুধু ভাড়াটে হিসেবে কাজ করে।

আরও পড়ুন : হাসপাতালে ভর্তি নাদিয়া

তবে মূল বাস্তবায়নকারী হিসেবে কাজ করে ৪-৫ জন। এদের মধ্যে আকাশ ও সোহেল রানা নামে দুই জন ডাকাতির পরিকল্পনাটি করে।

মোহাম্মদ হারুন অর রশীদ জানান, মাস্টারমাইন্ড আকাশ টাকা লুটের পর মাইক্রোবাসে উঠতে না পারলেও পালাতে সক্ষম হয়।

আরও পড়ুন : হেলেনা জাহাঙ্গীরের রায় ২০ মার্চ

আকাশ তার পূর্বপরিচিত ইমন মিলনের কাছে ডাকাতির বিষয়টি শেয়ার করে তাকে এ কাজে যুক্ত হওয়ার প্রস্তাব দেয়। আকাশ তাকে জনবল সংগ্রহের দায়িত্ব দিলে ইমন মিলন তার পূর্বপরিচিত সানোয়াকে বিষয়টি অবগত করে। পরে সানোয়ার জনবল জোগান, সিম সংগ্রহ ও মোবাইল ফোন কেনার দায়িত্বে থাকে।

এ সময় সানোয়ার ৮টি সিম এবং মোবাইল সেট জোগাড় করে তার নিজ জেলা সুনামগঞ্জ ও নেত্রকোনা থেকে মোট ৯ জন সদস্য সংগ্রহ করে।

আরও পড়ুন : সাগরে নৌকাডুবি, ১৭ বাংলাদেশি উদ্ধার

পরবর্তীতে তারা ঘটনার দু’দিন আগে ঢাকায় এলে পরিকল্পনাকারীরা তাদের নতুন কাপড় ও জুতা কিনে দেয়।

ডিবিপ্রধান জানান, আকাশ ও সোহেল রানা ডাচ্-বাংলা ব্যাংকের টাকা লুটের বিষয়টি গোপন রেখে ইমন মিলন ও সানোয়ারকে জানায়- হুন্ডির কিছু টাকা লুট করা হবে। সেখানে প্রশাসনের লোক থাকবে।

আরও পড়ুন : ভূমিকম্পে ৬৬৬০ বিদেশী নিহত

ঘটনার দিন সবাই মাইক্রোবাসে ওঠার পর বুঝতে পারে বড় কিছু ঘটতে যাচ্ছে। ডাকাতির পর আকাশ মাইক্রোবাসে উঠতে না পারায় তারা আতঙ্কিত হয়ে পড়েন।

৯ মার্চ এ ঘটনার পর, মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসের বাদী হয়ে ডিএমপির তুরাগ থানায় মামলা করেন। এ মামলায় অজ্ঞাতপরিচয় ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন : সহজ শর্তে ঋণ অব্যাহত রাখার আহ্বান

প্রসঙ্গত, গত ৯ মার্চ সকাল ৭ টার দিকে রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টরের ডাচ্-বাংলা ব্যাংকের টাকা বহনকারী গাড়ি থেকে প্রায় সোয়া ১১ কোটি টাকা ছিনতাই হয়। দিনের আলোতে রাস্তা থেকে নজিরবিহীন এ ছিনতাইয়ের ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।

কয়েক ঘণ্টার ব্যবধানেই ছিনতাই হওয়া টাকাভর্তি ৪ বক্সের মধ্যে ৩ টি উদ্ধারের কথা জানায় মহানগর গোয়েন্দা পুলিশ। ছিনতাইয়ে ব্যবহৃত মাইক্রোবাসটিসহ এ ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে আটক করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা