ছবি : সংগৃহিত
অপরাধ

নিখোঁজের ১৪ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নের রাউৎভোগ গ্রামের নিখোঁজ তাকোয়া আক্তার ফাতেমা (২) শিশুর হাত কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শিশুর বাড়ির পশ্চিম পাশের জঙ্গল হতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

এর আগে শিশু নিখোঁজের ঘটনায় মুক্তিপণ দাবিকারী এক নারীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত নারী আলি নুর স্বপ্না (৩৫) একই গ্রামের প্রয়াত সাইদ মোল্লার মেয়ে। পরে এই ঘটনায় মুক্তার নামে আর একজনকে গ্রেফতার করে পুলিশ।

ফাতেমার মা মরিয়ম বেগম বলেন, ২৮ জানুয়ারি বাড়ির উঠান থেকে ফাতেমা নিখোঁজ হয়। অনেক খোঁজাখোঁজির পর না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করি। নিখোঁজের কয়েকদিন পর ফাতেমাকে অপহরণ করেছে দাবি করে দুইজন ব্যক্তি মোবাইল ফোনে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

আরও পড়ুন : বোয়ালমারীতে কার্ডধারী পেলেন না সঞ্চয়ের টাকা

পরে বিষয়টি টঙ্গীবাড়ি থানা পুলিশকে জানালে মোবাইল ফোন ট্রাকিং করে অপহরণকারী আলী নুর স্বপ্না ও মোক্তার হোসেনকে আটক করে শিশু অপহরণ মামলা রুজু করেন পুলিশ। তাদের পরিবারের দাবি মুক্তিপণের টাকা না দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ায় তার শিশুকে হত্যা করে ফেলে রেখে গেছে অপহরণকারী চক্রটি।

এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানা (ওসি) মো. রাজিব খান বলেন, খবর পেয়ে সকাল দশটার দিকে নিহত শিশুর বাড়ির পশ্চিম পাশের জঙ্গল হতে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : পর্যটকদের ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহার

লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। শিশুটির ডান হাতের কোন আঙ্গুল নেই। ময়না তদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।

প্রসঙ্গত- গত ২৮ জানুয়ারি শনিবার দুপুরে উপজেলার রাউৎভোগ গ্রামের নূরে আলম মোড়লের মেয়ে তাকোয়া আক্তার ফাতেমা তার মা পিয়ারা বেগমের সঙ্গে রান্না ঘরের পাশে উঠানে খেলা করছিল।

আরও পড়ুন : জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেফতার ৭

এ সময় রান্না ঘর থেকে রান্না করা খাবার ঘরে রাখতে আসেন পিয়ারা। খাবার রেখে গিয়ে দেখেন ফাতেমা সেখানে নেই।

পরে, আশেপাশে ও আত্মীয়-স্বজনের বাড়িতে খুঁজেও সন্ধান না পেয়ে ফকির দিয়ে কয়েকদফা বাড়িতে বৈঠক বসিয়ে নিখোজেঁর সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়রি করেন নিখোঁজের পিতা নুরে আলম মোড়ল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা