অপরাধ

নোয়াখালীতে ফেন্সিডিল-মদসহ মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিল ও ৭ বোতল বিদেশী মদসহ আবুল কাশেম (৬০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আবুল কাশেম লক্ষ্মীপুর সদরের লক্ষ্মীপুর পৌরসভার ১নম্বর ওয়ার্ডের অজি উল্যাহ বেপারী বাড়ির মৃত আনা মিয়ার ছেলে।

বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বায়তুল আঞ্জুমান ভবন থেকে রোববার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) মো.সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় বেগমগঞ্জের মীরওয়ারিশপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বায়তুল আঞ্জুমান ভবনের ৫ম তলার উত্তর পশ্চিম কক্ষ থেকে ২০ বোতল ফেনসিডিল ও ৭ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি কাশেমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/আর/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা