অপরাধ

বন্ধুকে হত্যায় আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া যাওয়াকে কেন্দ্র করে শিপলু রহমান সাকিব (২০) নামে এক ছাত্রকে গুলি করে হত্যার দায়ে এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (২৪ অক্টোবর) দুপুরের দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত ওই আসামি হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুগড় এলাকার টিএন্ডটি পাড়ার শেখ জহিরুল হকের ছেলে শেখ সরোয়ার তুহিন (৩৫)। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৫ আগস্ট রাতে শিপলু রহমান সাকিবের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করে তুহনি। হত্যাকাণ্ডের পর লাশ দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বিল বোয়ালিয়া ও কিশোরীনগর বিলের মাঝখানে ফেলে রাখে। পরদিন ২৬ আগস্ট সকালে দৌলতপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। একই দিন দুপুরে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

নিহত শিপলু রহমান সাকিব নওগাঁর আত্রাই উপজেলার ইসলামগাথি এলাকার ইসমাইল হোসেনের ছেলে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য সে রাজশাহীর একটি ম্যাচে ওঠেছিলো। সেখানে তুহিনের সঙ্গে তার পরিচয় ও বন্ধুত্ব হয়। আসামি তুহিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দেবে বলে শিবলুর কাছ থেকে ৬০ হাজার টাকা নেয়। কিন্তু সে তাকে বিশ্ববিদ্যালয় ভর্তির সুযোগ করে দিতে ব্যর্থ হয়। পরে অভিনব কৌশলে শিপলুর কাছ থেকে পুনরায় আরও চার লাখ টাকা নেয় অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার কথা বলে। এরপর বিমান ভাড়া এবং অন্যান্য খরচের জন্য এক লাখ ৬০ হাজার টাকা নিয়ে শিপলুকে ভেড়ামারা রেলওয়ে স্টেশনে আসতে বলেন তুহিন। আসামির কথামতো শিপলু ভেড়ামারা রেলওয়ে স্টেশনে গেলে তাকে সঙ্গে নিয়ে দৌলতপুর উপজেলায় যায় তুহিন এবং রাতে শিপলুকে গুলি করে হত্যা করে বিল বোয়ালিয়া ও কিশোরীনগর বিলের মাঝখানে ফেলে রাখে। তুহিন ২৩ হাজার টাকা দিয়ে পিস্তলটি ভেড়ামারা এলাকা থেকে কিনেছিলো।

মামলার তদন্ত শেষে ২০১২ সালের ২২ ফেব্রুয়ারি ডিবি পুলিশের অফিসার ইনচার্জ হরেন্দ্র নাথ সরকার দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় আসামির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে ২৪ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য করেন। এ মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে রোববার আদালত এ রায় দেন।

এদিকে শিপলুর স্বজনরা রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তার বলেন, শিপলুকে গুলি করে হত্যা করে তুহিন। দশ বছর আদালতে মামলার কার্যক্রম শেষে আসামিকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ রায়ে আমরা খুবই খুশি।

আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আসামি তুহিনকে আমৃত কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা