অপরাধ

এক বিষয়ে মুখ খুলছেন না পিয়াসা

নিজস্ব প্রতিবেদক: আলোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে মাদক আইনের মামলায় কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। সবশেষ ৩ দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার (১৯ আগস্ট) আদালতে তোলা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। কিন্তু মাদকের সূত্র নিয়ে এই মডেল মুখ খুলছেন না।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে বিষয়টি জানিয়েছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান। তিনি জানান, গত ৫ আগস্ট পিয়াসার বিরুদ্ধে ঢাকার খিলক্ষেত থানায় মাদক আইনে মামলাটি সিআইডি তদন্ত করছে।

তিনি বলেন, মামলার আসামি পিয়াসাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৩ দিন রিমান্ড মঞ্জুর করেন। এই রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হয়। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পিয়াসা জবানবন্দির একটি অংশে উল্লেখ করেন, অস্ত্র হাতে তার একটি ছবি ভাইরাল হয়। অস্ত্রটি ইনডেক্স গ্রুপের এমডি সাফিউল্লাহ আল মুনির ওরফে ইনডেক্স মুনির তার অফিসে শো অফ করেন। তিনি ওই সময় সেখানে উপস্থিত ছিলেন এবং অস্ত্রটি হাতে নিলে তোলা ছবি ভাইরাল হয়।

গত ১ আগস্ট রাতে বারিধারার একটি বাসায় অভিযান চালিয়ে পিয়াসা ও মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে মৌকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গুলশান, ভাটারা ও খিলক্ষেত থানার পৃথক তিনটি মাদক মামলায় গ্রেফতার দেখানো হয় পিয়াসাকে।

গত ১ আগস্ট মডেল ফারিয়া মাহবুব পিয়াসা এবং মডেল মরিয়ম আক্তার মৌ ওরফে মৌ আক্তারকে আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রাজধানীর বারিধারা থেকে পিয়াসা এবং মোহাম্মদপুরের বাবর রোড থেকে মৌকে আটক করা হয়।

ওইদিন ডিবি উত্তর বিভাগের যুগ্ম কমিশনার হারুন-অর রশীদ মোহাম্মদপুরে মৌয়ের বাড়ির নিচে সংবাদ সম্মেলন করেন। তখন তিনি জানান, আটক এই দুই মডেল একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে বহু ব্ল্যাকমেইলের অভিযোগ রয়েছে। সেসব ঘটনা তদন্ত করতে গিয়ে তাদের বাসায় অভিযান চালানো হয়েছে। দুজনের বাসায় বিদেশি মদ, ইয়াবা ও সিসা পাওয়া গেছে। মৌয়ের বাড়িতে মদের বারও ছিল।

২০১৭ সালের মে মাসে বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার হন দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ওই ঘটনায় হওয়া মামলার এজাহারে পিয়াসার নাম ছিল। পিয়াসা প্রথমে মামলা করতে ভুক্তভোগীদের সহযোগিতা করেছিলেন। কিন্তু পরে ভুক্তভোগীদের একজন পিয়াসার বিরুদ্ধেই মামলা তুলে নেওয়ার হুমকির অভিযোগে জিডি করেছিলেন। চার বছর পর আবারও আলোচনায় এলেন সেই পিয়াসা।

ফারিয়া পিয়াসা এশিয়ান টেলিভিশনের পরিচালক এবং প্রিভিউ কমিটির প্রধান ছিলেন। দীর্ঘদিনের প্রেমিক ব্যবসায়ী শাফাত আহমেদকে বিয়ে করেন তিনি। এনটিভির রিয়েলিটি শো ‘সুপার হিরো সুপার হিরোইন’র অন্যতম প্রতিযোগী ছিলেন ফারিয়া পিয়াসা।

সর্বশেষ গুলশানের অভিজাত ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়ার তরুণীর মরদেহ উদ্ধারের পর যে মামলা হয়েছিল তাতেও পিয়াসার নাম ছিল।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা