অপরাধ

রাজধানীতে গ্রেফতার ৬০৪

নিজস্ব প্রতিবেদক: কঠোর লকডাউনের ১২তম দিনে রাজধানী ঢাকায় ৬০৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (১২ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আজ রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতে ১৬৮ জনকে ২ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে ডিএমপির ট্রাফিক ট্রাফিক বিভাগ ৭২৭টি গাড়িকে ১৫ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করেছে।

গত ১২ দিনে ৭ হাজার ৯৫২ জনকে গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ২ হাজার ৭৭৫ জনকে ৩৪ লাখ ৪৪ হাজার ৫৩০ টাকা জরিমানা ও ট্রাফিক বিভাগ ৬ হাজার ৯৩টি গাড়িকে ১৫ লাখ ৮ হাজার ৯৭৯ টাকা জরিমানা করেছে। ১ে২দিনে সর্বমোট এক কোটি ৫৮ লাখ ৯৭ হাজার ৯২৫ টাকা জরিমানা করা হয়েছে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশব্যাপী কঠোর লকডাউন চলছে ১ হতে ১৪ জুলাই পর্যন্ত। এ সময় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া নিষেধ রয়েছে। যারা নিষেধাজ্ঞা ভেঙে বের হচ্ছেন তাদেরকে গ্রেফতার ও জরিমানা করছে পুলিশ ও র‌্যাব। তা ছাড়া স্বাস্থ্যবিধি মানাতে সেনাবাহিনী ও বিজিবিও কাজ করছে।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, করোনা শুধু আমাদের দেশ নয়, সারা পৃথিবীকে নাড়া দিয়েছে। সেজন্য আমাদেরও সচেতন হতে হবে। সরকার পুলিশ দিয়ে কত সচেতন করবে, যদি নিজেরা সচেতন না হই। সোমবার (১২ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা মিডিয়ার মাধ্যমে সব সময় আহ্বান করে আসছি, যাতে জনগণ স্বাস্থ্যবিধি মেনে চলে। যতক্ষণ পারা যায় মাস্ক পরে থাকতে হবে।

ঈদের সময় গরু ব্যবসায়ী, দোকান মালিকসহ জীবন ও জীবিকার তাগিদে যেগুলো প্রয়োজন, সেগুলো বিবেচনা করেই সরকার ‘লকডাউনের’ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানান মন্ত্রী।

ঈদে গরু বেচাকেনার জন্য ‘লকডাউন’ শিথিল হচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, এখানে অনেকগুলো কারণ আছে। যেমন খামারিরা যদি পশু বিক্রি করতে না পারে, তাহলে আরও একবছর পরিচর্যা করতে হবে। তারপর দোকান মালিক যারা আছেন, তারা কিন্তু ঈদের জন্যই সারা বছর বসে থাকে। দুই ঈদের বেচাকেনা দিয়েই তারা চলে।

‘এসব কিছু বিবেচনা করেই সরকার জীবিকা ও জীবনের তাগিদে যেগুলো প্রয়োজন, সেগুলো মাথায় রেখেই যা কিছু করার নির্দেশনা দেবে, যা আপনারা শুনতে পাবেন। আমি এখন আর এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। যথাসময়ে এ বিষয়ে যার মধ্যমে পাওয়ার, পাবেন।’

বিধিনিষেধ শিথিলের বিষয়ে পুলিশের প্রতি কী নির্দেশনা থাকবে- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় শুধু পুলিশ নয়, প্রশাসনের সবাই মাঠে কাজ করছে। মূল বিষয়টা হলো আমাদের যে সিদ্ধান্ত, তা জনগণকে জানিয়ে দেওয়া ও সচেতন করা এবং জনগণ যাতে সেটা মেনে চলে সে ব্যবস্থা করা। আমাদের পুলিশ, সেনাবাহিনী, বিজিবিসহ সবাই এক সঙ্গে কাজ করছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা