অপরাধ

ধর্ষণকারীকে শিগগিরই খুঁজে বের করা হবে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক:

ঘন্টা হিসেব করে তদন্ত হয় না, তাই রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর ধর্ষণকারীকে খুব শিগগিরই খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন আইজিপি জাবেদ পাটোয়ারি।

৭ জানুয়ারি মঙ্গলবার সকালে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এর আগে গতকাল কুর্মিটোলায় বিক্ষোভ ও মানববন্ধন করে শিক্ষার্থীরা। সে সময় তারা অপরাধীকে গ্রেফতারে প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। এর মধ্যে না হলে আবারও ঘটনাস্থলসহ বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করবেন বলে হুঁশিয়ারী দেন তারা।

ঘটনাস্থল চিহ্নিত করেছে পুলিশ। আসামী ধরতে প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। এছাড়াও সিসিটিভির ফুটেজ পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা গুলশান জোনের ডিসি সুদীপ চক্রবর্তী।

এরইমধ্যে ভিকটিমের বাবা একজনের কথা উল্লেখ করে মামলা করেছেন বলেও তিনি জানান।

অন্যদিকে, নিপীড়নের শিকার ছাত্রী শারীরিক ও মানসিকভাবে এখন অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন। দু'একদিনের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা