অপরাধ

কাউন্সিলর মানিকের হলফনামায় নেই যা

মাহমুদুল আলম : কাজী জহিরুল ইসলাম মানিক ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বর্তমান মেয়াদে তিনি টানা দ্বিতীয়বারের মতো কাউন্সিলর।

মেয়াদে নির্বাচিত হওয়ার আগে জমা দেয়া হলফনামায় তিনি তার সম্পত্তির যে বিবরণ দিয়েছেন, তাতে রাজধানী শহরে থাকা তার অন্তত সাতটি বাড়িসহ বিভিন্ন সম্পত্তির উল্লেখ নেই বলে অভিযোগ আছে।

হলফনামায় তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন ‘স্ব-শিক্ষিত’। হলফনামা দাখিল করার সময় তিনি কোন ফৌজদারি মামলায় অভিযুক্ত ছিলেন না। অতীতেও তার বিরুদ্ধে কোন ফৌজদারি মামলা দায়ের করা হয় নাই। তবে তার বিরুদ্ধে ‘একাধিক রাজনৈতিক মামলা ছিল’ বলে হলফনামায় উল্লেখ করেন তিনি।

২০১৯ সালের শেষ দিন ৩১ ডিসেম্বর এই হলফনামায় স্বাক্ষর করেন তিনি। সুপ্রিম কোর্টের আইনজীবী (নোটারি পাবলিক) মো. রফিকুল ইসলাম একই দিন তার হলফনামায় স্বাক্ষর করেন।

এতে তার পেশার বিবরণীতে লেখা হয়েছে ‘ব্যবসা (আপাতত বন্ধ), বর্তমানে স্থানীয় জনপ্রতিনিধি (কাউন্সিলর)’।

তার এবং তার উপর নির্ভরশীলদের আয়ের উৎসের ঘরে শুধু ‘কাউন্সিলর হিসেবে প্রাপ্ত সম্মানী’ লেখা আছে। এছাড়া বাড়ি/এপার্টমেন্ট/দোকান বা অন্যান্য ভাড়া, ব্যবসা, শেয়ার, সঞ্চয়পত্র/ব্যাংক আমানত ইত্যাদি ঘরে নিজের এবং তার উপর নির্ভরশীলদের ঘরে ‘প্রযোজ্য নয়’ লেখা আছে।

তার অস্থাবর সম্পদ বিষয়ে নিজ নামে নগদ ১৩ লাখ ৭৮ হাজার ৩৬৪ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমান ১৪ হাজার ২৯ টাকা এবং ইলেক্ট্রনিক সামগ্রী ও আসবাবপত্র এক লাখ টাকা করে উল্লেখ করা হয়েছে। এছাড়া বৈদেশিক মুদ্রা, বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ার, পোস্টাল, সেভিংস সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রের বা স্থায়ী আমানতে বিনিয়োগ, বাস, ট্রাক, মটরগাড়ি, লঞ্চ, স্টিমার, বিমান ও মটরসাইকেল ইত্যাদি, স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু ও পাথর নির্মিত অলংকারাদির ক্ষেত্রে হলফনামায় লেখা হয়েছে ‘প্রযোজ্য নয়’। আর তার স্ত্রীর নামে ২৫ ভারি স্বর্ণ ছাড়া আর সব বিষয়েই লেখা আছে ‘প্রযোজ্য নয়’। একইভাবে তার ওপর নির্ভরশীলদের বিষয়েও এসব ঘরে লেখা আছে ‘প্রযোজ্য নয়’।

স্থাবর সম্পদের বিষয়ে নিজের নামে ‘ঢাকা জেলার সেনপাড়া পর্বতা মৌজায় (৮+১২) = ২০ (বিশ) শতাংশ নাল অকৃষি জমির উল্লেখ করেছেন হলফনামায়। এছাড়া কৃষি জমি, দালান আবাসিক/বাণিজ্যিক, বাড়ি/এপার্টমেন্ট, চা বাগান, রাবার বাগান, মৎস খামার ইত্যাদি ঘরে লেখা আছে ‘প্রযোজ্য নয়’। স্থাবর সম্পত্তির এসব খাতে তার স্ত্রী এবং নির্ভরশীলদের ঘরে লেখা আছে ‘প্রযোজ্য নয়’।

তবে হলফনামায় স্বাক্ষর করার মাস দুয়েক আগে ২০১৯ সালের ৮ নভেম্বর গণমাধ্যমে ‘মিরপুরের কাউন্সিলর মানিকের জমি জালিয়াত সিন্ডিকেট’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়।

প্রতিবেদনে নানান অভিযোগের মধ্যে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বরাত দিয়ে বলা হয়েছে, মিরপুর ১০ নম্বর সেকশনের ডি-ব্লকে ৩৪ নম্বরের সড়কের ৪ নম্বর বাড়ি, ২৮ নম্বর সড়কের ৩২ নম্বর বাড়ি, ২২ নম্বর বাড়ি ও ২৪ নম্বর বাড়ি, ২৯ নম্বর সড়কের ১৭ নম্বর বাড়ি, ৩৩ নম্বর সড়কের ১৬ নম্বর বাড়ি ও ২৭ নম্বর সড়েকের ১৮ নম্বর বাড়ি জালিয়াতির মাধ্যমে দখল করেছেন কাউন্সিলর মানিক।

ওই নেতা আরও জানান, মিরপুর ১০ নম্বর সেকশনের বি-ব্লকের রাড্ডা-বার্নান মূল সড়কের সংযোগ সড়ক থেকে অ্যাভিনিউ-১-এর ঝুটপট্টি রোডের উত্তর মাথায় শহীদ আবু তালেব উচ্চ বিদ্যালয়ের পাশের রাস্তা দখল করে ভবন করেছেন কাউন্সিলর মানিক। নকশা বর্ধিত করে ৪০ ফুট রাস্তার ৬ ফুট চওড়া ও ৭০ ফুট লম্বা জমি দখল করেছেন। তার এসব অবৈধ দখল উচ্ছেদের জন্য এলাকার তিন শতাধিক নারী-পুরুষ ঢাকা উত্তরের মেয়রের কাছে একটি লিখিত অভিযোগও দিয়েছেন। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, র‌্যাবের প্রধান, পুলিশ কমিশনার, মিরপুর বিভাগের পুলিশ কমিশনারের কাছেও অভিযোগ দিয়েছেন।‘

তবে প্রতিবেদন প্রকাশের দুই মাসেরও কম সময়ের মধ্যে দেয়া হলফনামায় এসব সম্পদের উল্লেখ নেই। এ বিষয়ে মন্তব্য জানতে একাধিকবার তাকে ফোন করা হয়েছে। তবে ফোনকল রিসিভ হয়নি।

সান নিউজ/এমএ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা