অপরাধ

চট্টগ্রামে ইয়াবা পৌঁছে দিলেই পেতেন ৩ লাখ টাকা

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : দুই জন শিক্ষার্থী, ১ জন কৃষক তাদের সঙ্গী আরেক জন। ৪ জন মিলে দুটি মোটরসাইকেলে করে ১ লাখ ৪৬ হাজার ইয়াবা নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। পৌঁছাতে পারলেই মিলবে নগদ ৩ লাখ টাকা।

বৃহস্পতিবার ( ২৪ ডিসেম্বর) সকালে বাঁশখালী-চট্টগ্রাম সড়কের আনোয়ার কালাবিবির দীঘির মোড় এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৪৬ হাজার পিস ইয়াবাসহ পুলিশ ৩ জনকে আটক করে। অবৈধ উপায়ে অর্জিত নগদ টাকার লোভ তাদের অন্ধকারের দিকে ঠেলে দেয়।

তবে ইয়াবাগুলো নির্দিষ্ট ব্যক্তির হাতে পৌঁছে দেওয়ার আগেই ধরা পড়ে যায় ৩ ব্যাক্তি। অন্যজন মাঝপথে নেমে যান। তাকে পুলিশ খুঁজছে। তবে দুটি মোটর সাইকেল ছাড়াও ৫টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- মাহমুদুল হক, মো. ইব্রাহিম ও জাহেদ হোসাইন। তাদের বাড়ি টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায়। মাহমুদুল হক টেকনাফ কলেজের বিবিএ ও জাহেদ হোসাইন একই কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী এবং ইব্রাহিম কৃষক। তারা টাকা লোভে ইয়াবা নিয়ে আসছিলেন চট্টগ্রামে। তাদের সঙ্গে ছিলেন আরও একজন। তিনি পটিয়া এলাকায় থেকে যান।

পুলিশ সূত্র জানায়, বাঁশখালী-চট্টগ্রাম সড়কের আনোয়ারা কালাবিবির দীঘির মোড়ে দুই মোটর সাইকেল আরোহীকে থামার ইঙ্গিত দিলে তারা মোটরসাইকেল রেখে দ্রুত পালানোর চেষ্টা করে। আটকের পর তল্লাশি চালালে তাদের দুটি ব্যাক প্যাকে ১৪টি ইটসদৃশ খাকি কাগজে মোড়ানো প্যাকেটের প্রতিটিতে দশ হাজার পিস ইয়াবা এবং ৩০টি নীল রং পলিপ্যাকের প্রতিটিতে দুইশ পিস ইয়াবসহ মোট ১ লাখ ৪৬ হাজার ইয়াবা পাওয়া যায়।

সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, আটক ৩জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা টেকনাফ থেকে ইয়াবার চালান চট্টগ্রাম নিয়ে আসছিলেন। চট্টগ্রামে এ ইয়াবার চালান পৌঁছে দিলে তারা ৩ লাখ টাকা পেতেন। কার কাছে এসব চালান পৌঁছানোর কথা ছিল তা খুঁজে বের করা হচ্ছে। তাদের সঙ্গী মাঝপথে নেমে যাওয়া সেই ব্যক্তিকে খোঁজছে পুলিশ।

তিনি আরও বলেন, চলতি বছর প্রায় সাড়ে ১৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। আর ইয়াবা পাচারের পথ হিসেবে ব্যবহার হচ্ছে আনোয়ারা, পটিয়া ও বাঁশখালী সড়ক। এসব স্থানে গোয়েন্দা নজরদারিসহ পুলিশের টহল বাড়ানো হয়েছে।

পুলিশ সুপার অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তান কী করছে সেটা খোঁজ রাখুন। তারা স্কুল-কলেজে পড়ালেখা করার পাশাপাশি মাদক কারবারে জড়িয়ে পড়ছে কিনা সেটা খেয়াল রাখুন। কারণ শিক্ষার্থীদের টাকার লোভ দেখিয়ে মাদক কারবারে ব্যবহার করছে মাদক কারবারিরা। তাই পরিবারকে সচেতন থাকতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মহিউদ্দীন মাহমুদ সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. তারিক রহমান ও আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার প্রমুখ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা