অপরাধ

উপজেলা চেয়ারম্যানের অশ্লীল ফোনালাপ ও ছবি ফাঁস

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খানের সঙ্গে এক নারীর গোপন ফোনালাপ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফাঁস হওয়া ফোনালাপে দুই জনের মধ্যে অশ্লীল কথোপকথন শোনা যায়। এছাড়া ওই নারীর সঙ্গে হোটেলে অবস্থানের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে।

ওই ফোনালাপ প্রকাশ হওয়ায় পর সমালোচনার মুখে পড়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান। এতে তার রাজনৈতিক জীবনেও প্রভাব পড়বে বলে মনে করছেন নেতা-কর্মীরা।

ফোনালাপ ও ছবির ব্যক্তি আব্দুল মান্নান খান বলে নিশ্চিত করেছেন ওই নারী। মান্নান খানের সঙ্গে রাজধানীর মিরপুর এলাকার একটি হোটেলে একাধিকবার সাক্ষাৎ এবং একান্তে সময় কাটানোর বিষয়টিও স্বীকার করেছেন তিনি।

এদিকে, ওই নারী সম্প্রতি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গত ১৯ অক্টোবর স্থানীয় আইনজীবী আনিসুর রহমান লালের বিরুদ্ধে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন আদালতে ধর্ষণ মামলা করেন। এ মামলায় আনিসুর রহমান লাল এখন কারাগারে রয়়েছেন।

ওই নারী অভিযোগ করে বলেন, দুই বছর আগে প্রতিবেশী যুবকের মাধ্যমে কুমারখালী উপজেলার জয়নাবাদ গ্রামের আইনজীবী আনিসুর রহমান লালের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর কুষ্টিয়া এবং ঢাকার বিভিন্নস্থানে স্বামী-স্ত্রী হিসেবে মেলামেশা করেন তারা।

তিনি বলেন, চলতি বছরের শুরুতে আনিসুর রহমান লাল কুমারখালী উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খানের সঙ্গে তার (নারী) পরিচয় করিয়ে দেন। এরপর মান্নান খানের সঙ্গে তার দিনের পর দিন মোবাইল ফোনে কথোপকথন চলতে থাকে।

ওই নারী বলেন, ‘এরপর আমি ও আব্দুল মান্নান খান রাজধানীর একটি হোটেলে বেশ কয়েকবার দেখা করেছি। সময় কাটিয়েছি।’ ফোনালাপ ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে কীভাবে এলো—এমন প্রশ্নের উত্তরে ওই নারীর বলেন, ‘আনিসুর রহমান লাল আমার মোবাইলের মেমোরি কার্ড বের করে নিয়ে যান। পরে এগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেন। মান্নান খানের সঙ্গে ঢাকার হোটেলে অবস্থানের ছবিটিও লাল আমার অজান্তে ধারণ করেন।’

উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খানের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে তিনি কোনো কথা বলতে রাজি হননি। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, ‘নৈতিকস্খলন কোনোভাবে মেনে নেওয়া যায় না। ব্যক্তির অনৈতিক কর্মকাণ্ডের দায় দল নেবে না। এর দায় তাকে নিতে হবে। ’

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা