অপরাধ

সাংবাদিক হত্যার বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি

বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা বাগেরহাটে কর্মরত দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার এস. এম. হায়াত উদ্দিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় সাংবাদিকরা।

মানববন্ধনে অংশ নেয় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক দলের নেতাকর্মী, আইনজীবী, সমাজসেবক ও সাধারণ মানুষ।

এ সময় বক্তৃতা দেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, জেলা বিএনপির সাবেক সভাপতি এম. এ. সালাম, যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, প্রকৌশলী মাসুদ রানা, ব্যারিস্টার শেখ জাকির হোসেন, খান মনিরুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান টুটুল, যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম এবং কৃষকদলের আহ্বায়ক সৈয়দ আসাফুদ্দৌলা জুয়েল।

এ মানববন্ধনে বক্তারা বলেন, “সাংবাদিক হায়াত উদ্দিনকে হত্যার ঘটনায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রশাসনকে দ্রুত ঘাতকদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা