সংগৃহীত ছবি
অপরাধ

গাঁজাসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গা টোল প্লাজার সামনে থেকে গাঁজার বড় একটি চালানসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ ফরিদপুরের একটি দল। এ সময় তাদের ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

আরও পড়ুন: মাইক্রোবাস চাপায় ৪ শিশু নিহত

এর আগে, শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টায় ফরিদপুরের ভাঙ্গা টোল প্লাজা এলাকার সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার রুবেল বড়ুয়া (৩৮), রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার বউবাজার এলাকার মো. বাইজিদ হোসেন (২২) ও চট্টগ্রামের মহালছড়ি উপজেলার চট্রগ্রামপাড়া গ্রামের মো. নুর আলম (৩৬)।

র‍্যাব-১০ জানায়, শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় যে, কয়েকজন মাদক কারবারি খাগড়াছড়ি থেকে ফরিদপুর হয়ে মাগুরা উদ্দেশে মাদকদ্রব্যের একটি বড় চালান রওনা হয়েছে। এ সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল আনুমানিক রাত সাড়ে ১২টায় ভাঙ্গা টোল প্লাজার পাশে পাকা রাস্তার ওপর একটি অস্থায়ী চেকপোস্ট বসায়।

আরও পড়ুন: তিস্তার পানি বিপৎসীমার ওপরে

এরপর খাগড়াছড়ি থেকে আসা একটি পিকআপ চেক পোস্টের সামনে পৌঁছালে র‌্যাব সদস্যরা সেটিকে থামিয়ে ৩ জনকে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে তারা গাঁজার একটি বড় চালান সরবরাহ করছেন বলে স্বীকার করেন। এ সময় র‌্যাব সদস্যরা পিকআপটি তল্লাশি করে গাড়ির চেসিসের মধ্যে বিশেষভাবে তৈরি গোপন বক্সের ভেতরে লুকানো অবস্থায় কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ৬২টি প্যাকেটে মোট ৩৪ কেজি ৬০০ গ্রাম গাঁজা ও ২ বোতল দেশীয় মদ জব্দ করে। জব্দ মাদকের আনুমানিক মূল্য ১০,৩৮,৬০০ টাকা।

র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে এম শাইক আকতার জানান, এই ঘটনায় র‍্যাব বাদী হয়ে রোববার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছে। এর পরে আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে জানান তিনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা