সংগৃহীত ছবি
অপরাধ

নোয়াখালীতে ১ মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি: নোয়াখালী জেলার সূবর্ণচর উপজেলায় বসতঘরে দোকান দিয়ে মাদকের কারবার করায় কালাম উদ্দিন (৩২) নামে ১ যুবককে আটক করেছে যৌথবাহিনী।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে ২ নম্বর চরবাটা ইউনিয়নের দক্ষিণ চরমজিদ গ্রাম থেকে তাকে আটক করে যৌথবাহিনী।

আরও পড়ুন: আগুনে পুড়লো ২ দোকান

আটক যুবক ওই গ্রামের মো. নুরনবীর ছেলে।

এ সময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, ২ রোল ইয়াবা সেবনের ফয়েল পেপার, মাদক বিক্রির নগদ ১ লাখ ২০৯ টাকা, মাদক বেচাকেনার তথ্যসহ ১টি মোবাইল ও ১টি ধারালো চাকু জব্দ করা হয়।

নোয়াখালী সেনা ক্যাম্পের মেজর রিফাত আনোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে ওয়ারেন্ট অফিসার মো. হুমায়ুনের নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন: বাসচাপায় নিহত ১

নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ জানান, অভিযানে আটক কালাম উদ্দিন ১জন কুখ্যাত মাদক সম্রাট। এ সময় তার বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। নতুন করে চরজব্বর থানায় এজাহার দাখিল করে ঐ মামলায় তাকে আদালতে তোলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা