গোপালগঞ্জে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার চার
অপরাধ

গোপালগঞ্জে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার চার

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ: গোপালগঞ্জের বলাকৈড় পদ্মবিলে ঘুরতে আসা দুই পর্যটক নুর ইসলাম (২৪) ও রবিউল শেখকে (২২) অপহরণ করে মুক্তিপণ দাবি ও মারপিটের অপরাধে চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোপালগঞ্জ থানার বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ সদর উপজেলার করপাড়া বাজার এলাকা থেকে অপহরণকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে। এ সময় পুলিশ ওই দুই পর্যটককে উদ্ধার করে বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসে।

রোববার (২৭ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, সদর উপজেলার বনগ্রামের নাসির ফকিরের ছেলে হামিম ফকির (১৭), শাহিন সরদারের ছেলে সাকিব সরদার (১৮), মহাসিন ফকিরের ছেলে হুসাইন ফকির (১৬) ও টুঙ্গিপাড়া উপজেলার পারকুশলী গ্রামের সেলিম সরদারের ছেলে তামিম সরদার (১৭)।

বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর এ এইচ এম সালাহ উদ্দিন বলেন, ‘শনিবার বিকেলে টুঙ্গিপাড়ার পারকাহনিয়া গ্রাম থেকে বলাকৈড় পদ্মবিলে ঘুরতে আসেন দুই যুবক। পর্যটনকেন্দ্রে একদল সন্ত্রাসী তাদের অপহরণ করে করপাড়া বাজার এলাকায় আটকে রেখে তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা নিয়ে আসতে দেরি করায় ওই দুই যুবককে ব্যাপক মারপিট করা হয়। পরিবারের লোকজন এমন সংবাদ দেওয়ায় আমরা বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়ে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হই। পরে রাত ১০টার দিকে চার অপহরণকারীকে গ্রেপ্তার এবং অপহৃত পর্যটকদের উদ্ধার করি। এ সময় অপহরণকারী দলের নেতা মান্না সরদারসহ আরো কয়েকজন পালিয়ে যায়।’

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা