সংগৃহীত ছবি
অপরাধ

ভুয়া গোয়েন্দা সদস্য আটক

জেলা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা সদরের আনিচুরের হোটেল থেকে তৈয়ব আলী নামে ১ ভুয়া গোয়েন্দা সদস্যকে আটক করা হয়েছে ডিজিএফআই সদস্যরা।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: মামলা পিবিআইতে স্থানান্তর

আটককৃত ব্যক্তি, ফেনী জেলার মাইজবাড়িয়া গ্রামের এম নুরনবীর ছেলে।

ইউএনও ডা. সঞ্জীব দাস জানান, ঘটনায় আটক তৈয়ব আলী নিজেকে গোয়েন্দা সদস্য দাবি করে শ্যামনগর উপজেলা ভূমি অফিসে যায়। এরপর তিনি সেখানে গিয়ে তার পরিচয় দিয়ে বলেন, এই এলাকার স্থানীয় এমপিসহ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির কর্তৃক জমি দখল নিয়ে তদন্তে এসেছেন। এর পরে তিনি সেখান থেকে আর্থিক সুবিধাও নেওয়ার চেষ্টা করেন। এছাড়াও বিভিন্ন জায়গায় তিনি ডিজিএফআই ও এনএসআইয়ের পরিচয় দিয়ে দোকান এবং জমি দখল করিয়ে দেওয়ার কথা বলে আর্থিক সুবিধা নিয়েছেন বলে স্বীকার করেন। এই বিষয়টি গোয়েন্দা নজরদারিতে রেখে পরে তাকে আটক করা হয়। এ সময় তিনি তার করা সকল প্রতারণা ও অপরাধের কথা স্বীকার করেছেন।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮

এ সময় তৈয়ব আলীকে আটকের পরে উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাসের উপস্থিতিতে কালিগঞ্জের সেনাবাহিনীর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মুশফিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা