সংগৃহীত ছবি
সারাদেশ

১০ টাকায় ১৫০০ টাকার বাজার

জেলা প্রতিনিধি: বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ১০ টাকার হাট বসানো হয়েছে রাজবাড়ীতে। সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দেওয়াই এই হাট বসানোর মূল লক্ষ্য।

আরও পড়ুন: মদপানে দুই ব্যক্তির মৃত্যু

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক আবু কায়সার খান উদ্বোধন করেন সদর উপজেলার অডিটোরিয়ামে দিনব্যাপী চলা এই কার্যক্রম। বিদ্যানন্দ ফাউন্ডেশন হাটে উপস্থিত ২১০ জন মানুষের মাঝে ১০ টাকার বিনিময়ে ব্যাগভর্তি বাজার তুলে দেয়।

দিনব্যাপী এই কার্যক্রমের সভাপতিত্ব করেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মোহাম্মদ জামাল উদ্দিন। এ কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হুমায়রা সুলতানা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রকিবুল হাসান পিয়ালসহ অনেকে।

আরও পড়ুন: কুমিল্লায় ১০ জনের মৃত্যুদণ্ড

সেখানে ১০ টাকায় ১ লিটার ভোজ্যতেল, ১ টি মুরগি, ১ টি মাছ, ৩ কেজি চাল, ১ ডজন ডিম, ১ জোড়া স্যান্ডেল, ১ টি কাপড়, টিশার্ট, কলম-খাতা, ২ কেজি আটা, ১ কেজি লবণ, ১ কেজি মসুর ডাল, ১ কেজি ছোলা, ১ প্যাকেট সুজি, ১ কেজি চিনি ও ১ প্যাকেট নুডলস দেওয়া হয়।

মনির শেখ নামের এক ক্রেতা বলেন, “১০ টাকা দিয়ে প্রায় ১৫০০ টাকার বাজার করেছি। ১০ টাকায় তেল, মুরগি, ডিম, চালসহ কয়েক রকমের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনেছি। ব্যাগভর্তি বাজার করে বাড়ি নিয়ে যেতে পেরে খুব ভালো লাগছে।”

ঝর্ণা বেগম নামের আরেক ক্রেতা বলেন, অনেক ভালো লাগছে ১০ টাকায় ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে যেতে পারছি। সন্তানদের নিয়ে রমজান মাসের প্রথম কয়েক দিন ভালোই কাটবে।

আরও পড়ুন: স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

গোলাম মোস্তফা নামের এক উপকারভোগী বলেন, ব্যাগ ভর্তি বাজার করতে প্রায় ১৫০০/২০০০ টাকা লাগে। গরীব মানুষের পক্ষে এতো টাকা দিয়ে বাজার করা সম্ভব না। বিদ্যানন্দ থেকে ১০ টাকা দিয়ে ব্যাগভর্তি বাজার করে অনেক আনন্দ লাগছে।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য মোহাম্মাদ জামাল উদ্দিন বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে স্বল্প আয়ের মানুষের খুব কষ্ট হয়। যেহেতু সামনে রমজান মাস, তাই হতদরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ১০ টাকার হাটের এই কার্যক্রম। ফাউন্ডেশন কর্তৃক তালিকাভুক্ত ২১০ জন স্বল্প আয়ের মানুষকে ১০ টাকার বিনিময়ে এসব পণ্য দেওয়া হয়েছে। এতে ১০ টাকায় প্রায় ১২০০-১৫০০ টাকার পণ্য পাচ্ছেন। আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন: মসজিদে যাওয়ার পথে শিক্ষকের মৃত্যু

প্রধান অতিথি জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশন সব সময় হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে থাকে। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হিমসিম খেতে হচ্ছে স্বল্প আয়ের মানুষদের। রমজান মাসকে সামনে রেখে অসহায় ও খেটে খাওয়া মানুষের জন্য ১০ টাকায় রোজার বাজারের আয়োজনকে সাধুবাদ জানান তিনি। সেইসাথে এমন কার্যক্রম অব্যাহত থাকারও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সান নিউজ/এসআর/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা