সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাকের ধাক্কায় বাইক আরোহী নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাহের আলী (৭০) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছে।

আরও পড়ুন : ট্রেন-ট্রাক সংঘর্ষে চালক নিহত

শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে সদর উপজেলার সালন্দর ডেনিশ মোড় নামক স্থানে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চোরের

নিহত সাহের আলী ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ এলাকার মৃত মোকবুল হোসেনের ছেলে ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি মো. শরিফুল ইসলাম জানান, ঠাকুরগাঁও থেকে সালন্দরের দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন সাহের আলী। অপরদিক হতে একটি অজ্ঞাত ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী।

আরও পড়ুন : যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ও ঘাতক ট্রাকটিকে আটক করার চেষ্টা করা হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা