বন্ধ চালকল মেসার্স নূর অ্যান্ড ব্রাদার্স
সারাদেশ

আলফাডাঙ্গায় অনিয়মে চাল সংগ্রহ ব্যহত  

নিজস্ব প্রতিবেদক:

বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের আলফাডাঙ্গায় অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহে সরকারি চাল ক্রয় কমিটির বরাদ্দে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ বছর উপজেলার বন্ধ চালকল মেসার্স নূর অ্যান্ড ব্রাদার্সকে ৩০৭ মেট্রিক টন চাল সরবরাহে বরাদ্দ দেওয়া হয়েছে। এ পর্যন্ত মিলটি সরবরাহ করেছে ১০২ মেট্রিক টন চাল।

গত ২৮ আগস্ট পর্যন্ত উপজেলাটিতে ৩৮৫ মেট্রিকটন চাল সংগ্রহের বরাদ্দ আদেশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই চাল সংগ্রহের সময়সীমা বর্ধিত করা হলেও এ পর্যন্ত মাত্র ওই ১০২ মেট্রিকটন চালই সংগ্রহ করতে পেরেছে সরকারি খাদ্যশস্য ক্রয় কমিটি।

উপজেলার কুসুমদি গ্রামে বিসমিল্লাহ রাইচমিলকে বাকি ৭৮ মেট্রিকটন চাল সরবরাহের বরাদ্দ দেওয়া হলে কোনো চালই দেয়নি মিলটি। যদিও স্বত্বাধিকারী মো. ফজলুর রহমান দাবি করেন, এ বছর তিনি ২৮ মেট্রিকটন চাল সরবরাহের বরাদ্দ পেয়েছেন। অথচ জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আহরণ ও ব্যয়ন কর্মকর্তা মো. হারুনার রশিদ স্বাক্ষরিত বরাদ্দ আদেশে দেখা যায়, চালকলটি বরাদ্দ পেয়েছে ৭৮ মেট্রিকটন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বরাদ্দ পাওয়া মেসার্স নূর অ্যান্ড ব্রাদার্স চালকলটি বন্ধ রয়েছে বেশ কয়েক বছর ধরে। চালকলটির চাতাল জুড়ে ধুলো, বালি, আবর্জনার স্তুপ। চালকলটির মালিক আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আকরাম হোসেনের ভাই নূরুজ্জামান ব্যবসাও ছেড়ে দিয়েছেন দীর্ঘদিন।

উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান বলেন, ‘আমি নতুন এসেছি। আমার দায়িত্ব নেওয়ার আগে বরাদ্দকৃত চালের মধ্যে ১০২ মেট্রিকটন চাল সংগ্রহ করা হয়েছে। তবে বিসমিল্লাহ রাইচমিল এ পর্যন্ত কোনো চালই সরবরাহ করেনি।’

মেসার্স নূর অ্যান্ড ব্রার্দাস চালকলের স্বত্বাধিকারী মো. নুরুজ্জামানের মোবাইলে (০১৭১৭৭৫৪৭৭৭) একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. সাহিদার রহমান বলেন, ‘আমি সদ্য ফরিদপুরে যোগদান করেছি। আলফাডাঙ্গায় বরাদ্দকৃত খাদ্যশস্য সংগ্রহে কিছুটা অনিয়মের বিষয়ে জেনেছি। এ বিষয়ে আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। ফরিদপুর জেলায় ভবিষ্যতে খাদ্যশস্য সংগ্রহে যাচাই-বাছাই করে বরাদ্দ দেওয়া হবে।’

এ বছর দু’টি চালকলকে বরাদ্দ দেওয়া হলেও চাতাল মালিক ও খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা যোগসাজশ করে গোপনে বাইরে থেকে নিম্নমানের চাল সংগ্রহ করে আগে থেকে গুদামে সংরক্ষিত ভালো চালের সঙ্গে মিশ্রণ ঘটিয়ে গুদামজাত করতে গেলে হাতেনাতে ধরে ফেলেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ। বিষয়টি তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরামুল হককে প্রত্যাহার করে নেওয়া হয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

অজিত দোভালের বিরুদ্ধে মার্কিন আদালতের সমন

মার্কিন আদালতের একটি দেওয়ানি সমনকে কেন্দ্র করে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা