সংগৃহীত ছবি
সারাদেশ

শরীর গঠনে ক্রীড়ার বিকল্প নেই

ঝালকাঠি প্রতিনিধি: বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃনমুল থেকে জাতীয় পর্যায়ে ক্রীড়াকে প্রধান্য দিয়েছেন। তার অবদানের কারনেই আজকে উপজেলা জেলা থেকে জাতীয় পর্যায়ে ক্রীড়ায় অংশ গ্রহন করতে পারছে। খেলাধুলা শরীর গঠনের পাশাপাশি মাদক থেকে দুরে রাখে। শক্তিশালী উন্নত জাতী গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই। শারীরিক চর্চার মাধ্যমে মনকে সতেজ রাখা যায়। যে কারণেই মাননীয় প্রধানমনন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু, বঙ্গমাতাসহ বিভিন্ন টুর্নামেন্ট ও খেলাধুলার আয়োজন করছেন। ক্রীড়ার প্রতি বিশেষ তাগিদ দিয়েছেন।

আরও পড়ুন : ঝালকাঠিতে ঘোড়ার দৌড় ও মেলা অনুষ্ঠিত

ঝালকাঠিতে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, কর্মচারী ও তাদের সন্তানদের সমন্বয়ে ৩০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ঝালকাঠি জেলা প্রশাসন এর আয়োজনে বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ শওকত আলী।

জেলা প্রশাসক ফারাহ্গুল গুল নিঝুমের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এড. খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। দিন ব্যাপি এই প্রতিযোগীতায় সরকারি কর্মকর্তা, কর্মচারীর সন্তানরা উপজেলা পর্যায়ের বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে চার উপজেলা বিজয়ীরা জেলা পর্যায়ের অংশগ্রহণ করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা