সংগৃহীত
সারাদেশ

প্রবাসী আয়ে ইসলামী ব্যাংকের নতুন রেকর্ড

জেলা প্রতিনিধি: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ২০২৪ সালের জানুয়ারি মাসে ৭০০ মিলিয়ন ডলার রেমিট্যান্স আহরণের মাধ্যমে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। জানুয়ারি মাসে ইসলামী ব্যাংকের আহরিত রেমিট্যান্স দেশে আহরিত মোট রেমিট্যান্সের প্রায় ৩৫% আর ইসলামি ব্যাংকগুলোর মধ্যে এই পরিমাণ ৫০ শতাংশের বেশি। মাস জুড়ে বিভিন্ন দেশে থাকা বাংলাদেশী প্রবাসীরা এই রেমিট্যান্স ইসলামী ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছেন। গত মাসেও বরাবরের মত প্রবাসীদের পছন্দের শীর্ষে ছিল বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ফলে সবচেয়ে বেশী রেমিট্যান্স আহরণ করে দেশে প্রবাসী আয় এনে এক মাসে সর্বোচ্চ প্রবাসী রেমিট্যান্স আহরণের নতুন ইতিহাস সৃষ্টি করেছে এ ব্যাংক।

আরও পড়ুন: ভবন থেকে পড়ে যুবক নিহত

ইসলামী ব্যাংক দীর্ঘ ১৬ বছর ধরে প্রবাসী আয়ে শীর্ষ স্থানে রয়েছে। ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার শুরু থেকে নিজস্ব আমদানী ব্যায় পরিশোধের পর এই পর্যন্ত সরকারী রিজার্ভে ১২.৫০ বিলিয়ন ডলারেরও বেশী যোগ করে অর্থনীতিতে বিশেষ অবদান রেখেছে। ইসলামী ব্যাংক সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ ও প্রবাসী সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় দেশী বিদেশী নানা পুরস্কার ও স্বীকৃতি পেয়ে আসছে।

ইসলামী ব্যাংক প্রবাসীদের রেমিট্যান্স আহরণ ও প্রবাসীদের সেবায় বিশেষ গুরুত্ব প্রদান করে। বর্তমানে ব্যাংকের ২৯ জন প্রতিনিধি বিশ্বের সৌদি আরব, সংয্ক্তু আরব আমিরাত, কাতার, ওমান, জর্ডান ও সিঙ্গাপুরে প্রবাসীদের সেবা প্রদান করে যাচ্ছে। বিশ্বের ৬৪ টি দেশের ৫৯৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ক রয়েছে ইসলামী ব্যাংকের। প্রবাসীদের কষ্টার্জিত আয়কে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে আনয়নের জন্য ২১ দেশের ১৫৫টি ব্যাংক ও এক্সচেঞ্জ হাউজের সাথে ইসলামী ব্যাংকের চুক্তি রয়েছে যার মাধ্যমে ২০০ এর অধিক দেশ থেকে রেমিট্যান্স বেনিফিসিয়ারির হিসাবে অর্থ জমা হয়।

আরও পড়ুন: আলুক্ষেতে মিললো ৩ আগ্নেয়াস্ত্র

বাংলাদেশের প্রবাসীদের অধিকাংশই মধ্যপ্রাচ্যে কর্মরত। এসব দেশ থেকে বাংলাদেশে আগে টাকা পাঠানোর সহজ, নিরাপদ ও দ্রুত উপায় না থাকায় প্রবাসীগণ অবৈধ উপায় গ্রহণ করতো। ইসলামী ব্যাংক প্রবাসীদের সাথে নিয়মিত মতবিনিময় সভা ও বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে মানুষকে বৈধ চ্যানেলে টাকা পাঠাতে উৎসাহিত করে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশে আসছে নিরাপদে। বিনিয়োগ হচ্ছে জাতীয় উন্নয়ন নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ খাতে।

প্রবাসীদের স্বজনদের হাতে দ্রুত ও নিরাপদে টাকা পৌঁছে দিতে ইসলামী ব্যাংক অচও স্থাপন করেছে যার মাধ্যমে ব্যাংকের নিবেদিত কর্মকর্তারা ২৪ ঘন্টা রেমিট্যান্স সেবা প্রদানের কাজ করে যাচ্ছেন। ইসলামী ব্যাংকের ৩৯৪টি শাখা, ২৪ টি উপ-শাখা, ২৭৭৩টি এজেন্ট ব্যাংক ও ২৯৯৪টি এটিএম/সিআরএম এর সমন্বয়ে গঠিত দেশের সর্ববৃহৎ নেটওয়ার্কের মাধ্যমে রেমিট্যান্স বেনিফেসিয়ারিরা তাৎক্ষণিক রেমিট্যান্সের টাকা সংগ্রহ করতে পারেন। প্রবাসী এবং তাদের সুবিধাভোগীদের আরো দ্রুত ও উন্নত সেবা প্রদানের জন্য ব্যাংকের প্রত্যেকটি শাখায় রেমিট্যান্স লাউঞ্জ স্থাপন কার্যক্রম চলমান রয়েছে যা খুব দ্রুত শেষ হবে। উল্লেখ্য, ২০২৩ সালে এককভাবে ইসলামী ব্যাংক ৫ বিলিয়ন ডলার সম মূল্যের প্রবাসী রেমিট্যান্স আহরণ করে যা দেশের মোট রেমিট্যান্সের ২৩%।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা