আগৈলঝড়ায় ক‌লেজছা‌ত্রীর আত্মহত্যা
সারাদেশ

আগৈলঝড়ায় ক‌লেজছা‌ত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:

ব‌রিশাল: বরিশালের আগৈলঝড়া উপজেলার বাগধা গ্রামে কলেজছাত্রী পুতুল বৈরাগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্প‌তিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজ ঘর থে‌কে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে ময়না তদন্তের জন্য মরদেহ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুতুল বৈরাগী ওই এলাকার নারায়ণ বৈরাগীর মে‌য়ে ও স্থানীয় বাগধা ক‌লে‌জের প্রথম ব‌র্ষের ছাত্রী।

আগৈলঝড়া থানার এসআই সুশান্ত কুমার জানান, সন্ধ্যা ছয়টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন পুতুল। তবে তাৎক্ষণিকভাবে পুতুলের আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি। পুতুলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা করা হয়েছে।

আত্মহত্যার মূল কারণ উদঘাট‌নের চেষ্টা চল‌ছে ব‌লে রা‌তে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আফজাল হো‌সেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

নিষিদ্ধ আ’লীগকে পুলিশের গোপন তথ্য দিতেন চট্টগ্রামের এসপি!

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপ...

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের

গাজীপুরে কালিয়াকৈরে মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা