ছবি: সংগৃহীত
সারাদেশ

গাইবান্ধায় পুরোনো কাপড়ের দোকানে ভিড়

গাইবান্ধা প্রতিনিধি: হিমেল বাতাস ও ঘন কুয়াশার কনকনে ঠান্ডায় জবুথবু গাইবান্ধার জনজীবন। শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় পুরোনো কাপড়ের দোকানে ভিড় বাড়ছে।

আরও পড়ুন: দাম বেশি নিলে ৩৩৩ নম্বরে ফোন

সরেজমিনে দেখা যায়, শহরের গাউন মার্কেট এলাকায় পুরাতন কাপড়ের দোকানে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। শহরের বিভিন্ন রাস্তার পাশে অস্থায়ী পুরোনো কাপড়ের দোকানগুলোতে শীত থেকে বাঁচতে ভিড় করছেন নিম্ন আয়ের মানুষ। কম দামে গরম কাপড় ক্রয় করতে পেরে খুশি সাধারণ মানুষ।

কাপড় ব্যবসায়ীগণ ঢাকা ও রংপুর থেকে পুরাতন কাপড়ের বান্ডেল (বেল) ক্রয় এলাকার রাস্তার পাশে দোকানে বসে বিক্রি করছেন। পুরাতন কাপড়ের দাম কম থাকায় নিম্ন আয়ের মানুষ উষ্ণতা পেতে ভিড় করছে ফুটপাতের হকার ও পুরাতন গরম কাপড়ের এসব দোকানগুলোতে।

আরও পড়ুন: পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখার নির্দেশ

শহরের প্রাণকেন্দ্র গাউন মার্কেট এলাকা ঘুরে দেখা যায়, পুরাতন কাপড়ের দোকানে ভিড় করছে সাধারণ মানুষ। শীত নিবারণের জন্য গরম কাপড় ক্রয় করছে তারা।

শীতের কাপড় ক্রয় করতে আসা রিক্সাচালক রফিকুল ইসলাম বলেন, ঠান্ডা অনেক বেশি, তাই একটা জ্যাকেট ক্রয় করবো। জ্যাকেট পরে রিক্সা চালালে শীত কম লাগবে।

পুরাতন কাপড় ব্যবসায়ী হায়দার আলী বলেন, গত এক সপ্তাহ ধরে শীতের তীব্রতা বেড়েছে। গরম কাপড়ের ক্রয়-বিক্রয় ভালো হচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা