সংগৃহীত
সারাদেশ

এমপি গোলাপের পরাজয়

এসআর শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর-৩ আসনে জনগনের সাথে সম্পৃক্ততা না থাকায় আব্দুস সোবাহান মিয়া ওরফে গোলাপ এর পরাজয়ের মুল কারন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক। মাদারীপুর ৩ আসনের হেভিওয়েট প্রার্থী ছিলেন। তারই প্রতীদ্বন্দী হিসেবে স্বতন্ত্র নির্বাচন করে জয়ী হয়েছেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংরক্ষিত আসনের এমপি অধ্যাপিকা তাহমিনা বেগম।

আরও পড়ুন: ট্রাক চাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

কালকিনি ও ডাসার উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং মাদারীপুর সদরের ৫ টি ইউনিয়ন নিয়ে গঠিত মাদারীপুর -৩ আসন।

মাদারীপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে ৩ লাখ ৫৮ হাজার ৩৪০ জন, মোট কেন্দ্রের সংখ্যা ১৩৪ টি, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৬২ হাজার ১৯৬। যার মধ্যে বাতিল বলে গণ্য হয়েছে ২ হাজার ১৬৯টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৪৫.২৬%।

এর মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর -৩ আসনে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপিকা মোসা.তাহমিনা বেগম পেয়েছেন ৯৬ হাজার ৬শ ৩৩ ভোট এবং বর্তমান সাংসদ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড আব্দুস সোবাহান মিয়া ওরফে গোলাপ নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬১ হাহার ৯শ ৭১ ভোট।

আরও পড়ুন: পঞ্চগড়ে তাপমাত্রা বাড়ছে

এ নির্বাচনে হেভি ওয়েট প্রাথী ড.আব্দুস সোবাহান মিয়া ওরফে গোলাপ তার অহংকার স্বেচ্ছারিতা ও জনগনের সাথে সম্পর্ক না থাকার কারনই দায়ী করছেন কালকিনির সাধারন ভোটাররা।

গত নির্বাচনে নৌকা প্রতীক পেয়ে নির্বাচিত হওয়ার পরপরই উপজেলা আওয়ামী লীগকে দুভাগে বিভক্ত করে এক ভাগ তার নিজের আয়ত্বে নিয়ে নানা অপকর্ম চালিয়ে কালকিনি জনপদকে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। এবারও নৌকা প্রতীক পেয়ে তিনি মনে করেছেন এমনিতেই নির্বাচিত হবেন। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে কালকিনিতে নির্বাচনী জন সভায় নৌকার পক্ষ্যে ভোট চেয়েছেন। তাইতো ফুরফুরা মেজাজে দাম্ভিকতা নিয়ে কালকিনি ডাসার উপজেলা চষে বেড়িয়েছেন, কিন্তু সাধারন ভোটাররা তার জবাব দিয়ে গোলাপের দুর্গন্ধ মুক্ত মাদারীপুর ৩ আসন গড়ে তোলার জন্য অধ্যাপিকা তামিনা বেগমকে জয়ী করে সংসদ সদস্য বানিয়েছেন।

আরও পড়ুন: গাইবান্ধায় ভোটকেন্দ্রে হামলা-বিস্ফোরণ

আব্দুস সোবাহান মিয়া ওরফে গোলাপ এর বিপর্যয়ের কারন সম্পকে মাদারীপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও মাদারীপুর প্রেসক্লাব (একাংশ) এর সভাপতি গোলাম মাওলা আকন্দ জানান, ড.আব্দুস সোবাহান মিয়া গোলাপ এর বিপর্যয়ের মুল কারন হচ্ছে তিনি বিগত ৫ বৎসর এমপি হওয়ায় এলাকার জনগন থেকে বিচ্ছিন্ন ছিল, তাছাড়া তিনি এ কয়বছরে সরকারী সাহায্য তার গ্রামের ছাড়া নির্বাচনী এলাকায় দেন নাই, এছাড়াও বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোটা অংকের টাকা খেয়ে যাদের মনোনয়ন দিয়েছিল তারা সকলেই পরাজিত হওয়ায় কথিত আছে গোলাপের বাগানে আনারস এর বাম্পার ফলন। তারপরও সে কিভাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে জয়ী আশা করেন এটা বোধগম্য নয়

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা