ছবি: সংগৃহীত
সারাদেশ

ফাঁকা জমিতে মানবদেহের হাড়-খুলি উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় ফাঁকা জমিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের মাথার ৩ টি খুলি ও মানবদেহের বিভিন্ন অঙ্গের হাড়-হাড্ডি পাওয়া যায়। পরে পাশেই একটি কবরস্থানে সেগুলো দাফন করেছে এলাকাবাসী।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে আগুন

রোববার (৩১ ডিসেম্বর) সকালে গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের শ্যামপুর গ্রামে সড়কের পাশের জমিতে খুলি ও হাড়-হাড্ডিগুলো দেখতে পায় স্থানীয়রা।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, জমিতে পড়ে থাকা মাথার খুলি ও দেহের বিভিন্ন হাড়-হাড্ডিগুলো বেশ পুরোনো।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত

ধারণা করা হচ্ছে, তন্ত্র-মন্ত্র, যাদুটোনার জন্য কেউ এগুলো কবরস্থান থেকে চুরি করে ব্যাগ ভর্তি করে নিয়ে যাওয়ার পথে লোকজনের ভয়ে সেগুলো জমিতে ফেলে যায়। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী সেগুলো পাশের একটি কবরস্থানে দাফন করেন।

এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। কারা এগুলো জমিতে ফেলে গেছে, তা শনাক্তের চেষ্টা চলছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা