ছবি: সংগৃহীত
সারাদেশ

প্রেসক্লাব আলফাডাঙ্গার নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় ‘প্রেসক্লাব আলফাডাঙ্গা’র অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন ও নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: টাঙ্গাইলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত ৮ টায় ফিতা কেটে আলফাডাঙ্গা চৌরাস্তায় অস্থায়ী কার্যালয়টি শুভ উদ্বোধন ও নতুন কমিটি ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম আকরাম হোসেন। এ সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তন্ময় উদ্দৌলার সঞ্চালনায় ও আরিফুজ্জামান চাকলাদার আপেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আলফাডাঙ্গা নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক আব্দুর রউফ তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলিম সোজা, উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক সেলিম রেজা এবং জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য তারিকুল ইসলাম (তারিক)।

আরও পড়ুন: কাঠালিয়ায় প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ শুরু

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজি কাওসার হোসেন টিটো, পৌর ছাত্রলীগের সভাপতি রায়হান আজিজ খানসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও উপজেলার সাংবাদিকবৃন্দ।

এ সময় দৈনিক বাঙ্গালির সময় আলফাডাঙ্গা প্রতিনিধি আরিফুজ্জামান চাকলাদার আপেলকে সভাপতি এবং দৈনিক কালবেলা’র আলফাডাঙ্গা প্রতিনিধি তন্ময় উদ্দৌলাকে সাধারণ সম্পাদক করে একটি ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন: ঠাকুরগাঁও সুগার মিলের উদ্বোধন

কমিটিতে দৈনিক ফাতেহাবাদ প্রতিনিধি সৈয়দা নাজনীনকে সিনিয়র সহ-সভাপতি, সাপ্তাহিক মানবদর্পণ সম্পাদক মুকুল শরীফকে সহ-সভাপতি, দৈনিক জনবাণীর স্টাফ রিপোর্টার স্বপ্ন মাহমুদকে যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি শাহিনুর রহমানকে সাংগঠনিক সম্পাদক, দৈনিক সরেজমিন প্রতিনিধি নাঈম হাসানকে অর্থ সম্পাদক, সাপ্তাহিক গণসংহতি প্রতিনিধি তৈয়বুর রহমানকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক একুশের বাণী প্রতিনিধি কাজী কামরুল ইসলামকে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ঘোষণা করা হয়।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন- দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি মামুন অর রশিদ, দৈনিক আমাদের নতুন সময় এবং দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি ইস্রাফিল ফকির এবং ওয়ানলাইন মুক্তিযোদ্ধা টিভি প্রতিনিধি রাজু আহমেদ।

আরও পড়ুন: অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

‘প্রেসক্লাব আলফাডাঙ্গা’ সাধারণ সদস্যরা হলেন- পার্শ্ববর্তী কাশিয়ানী উপজেলা থেকে কালবেলা প্রতিনিধি মিল্টন খন্দকার, পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলা থেকে বাঙ্গালির সময় স্টাফ রিপোর্টার খন্দকার আব্দুল্লাহ, সাপ্তাহিক আল-হেলাল প্রতিনিধি জান্নাতুল ফেরদাউস, কালের চাকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান আসাদ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা