সংগৃহীত
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে চড়া দামে পেয়াজ বিক্রি 

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও পেয়াজের আড়তে ভোক্তা অধিদপ্তরের ম্যাজিষ্ট্রেটের তদারকি জোরদার থাকায় পেয়াজের বাজার নিয়ন্ত্রনে এসেছে।

আরও পড়ুন: বিকল্প রুটে ময়মনসিংহ যাচ্ছে ট্রেন

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে ম্যাজিষ্ট্রেটের তদারকিতে ৮৫ টাকা কেজি দরে পেয়াজ বিক্রি হতে দেখা যায়।

ভারত পেয়াজ রপ্তানি বন্ধ করার ঘোষনা দিলে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওতেও পেয়াজের বাজার বেড়ে যায়। প্রতি কেজি পেয়াজ ২০০-২৪০ টাকা কেজি দরে বিক্রি শুরু হয়। এতে ক্রেতাদের মাঝে অসন্তোষ দেখা দিলে প্রশাসন ততপর হয়ে ওঠে ও ভোক্তা অধিকার অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট শহরের গোবিন্দগন্জ কাচামালের আড়তে তদারকি শুরু করেন। তাতক্ষনিকভাবে কয়েকজন ব্যবসায়ীকে কারাদন্ড সহ জরিমানা করায় ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে যায়। সেই থেকে প্রতিদিন ভেক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে গাড়ি হগে পেয়াজ নামানো এবং আহে ক্রেতাদের মাঝে বিক্রর ব্যবস্থা করা হয়।

বুধবার সকালে ঠাকুরগাও ভোক্তা অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট শেখ সাদ আড়তে গিয়ে মুড়িকাটা পেয়াজের মূল্য বেধে দেয়।পাইকারী ক্রেতারা ৮০ টাকা কেজি দরে কিনে ৮৫ টাকা কেজি দরে বিক্রি করতে পারবে।

আরও পড়ুন: বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

আড়তদারেরা জানান, আমাদের এখানে প্রতিদিন যে পেয়াজ আসে তা ম্যাজিস্ট্রেট এর তদারকিতে বিক্রি শুরু হয়। আজকে সকাল সাড়ে ৭ টায় ম্যাজিস্ট্রেট এসেছিল। প্রশাসন পাইকারি ৮০ টাকা, ভোক্তাদের নিকট ৮৫ টাকা কেজি দরে বিক্রির নির্দেশনা দেয়।

কয়েকজন পেয়াজ ক্রেতা কমদামে পেয়াজ কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেন। এবং মূল্য আরো কমানোর দাবি জানান তবে পাইকারি বিক্রেতারা জানান, ভারতের পেয়াজ রপ্তানী বন্ধের ঘোষনায় একশ্রেণীর ক্রেতারা পেয়াজ সংগ্রহের জন্য মরিয়া হয়ে ওঠায় পেয়াজের দাম বেড়ে যায়। মজুদের তুলনায় ক্রেতার চাহিদা বেশি থাকায় বাজারে পেয়াজের দান বেড়ে যায়।


ঠাকুরগাঁও ভোক্তা অধিকার অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট শেখ সাদী জানান,ঠাকুরগাঁও আড়তে পেয়াজের সিন্ডিকেট ঋেঙ্হে দেওয়া হয়েছে। ক্রেতাদের মাঝে লাইন ধরিয়ে কয়েকদিন ধরে পেয়াজ বিক্রি করা হচ্ছে।বুধবার আড়তে ক্রেতাদের নিকট ৮৫ টাকা কেজি দরে পেয়াজ বিক্রি হয়। এতে ক্রেতারা বেশ খুশি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা