ছবি: সংগৃহীত
সারাদেশ

প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চাঁদায় বাল্কহেড পারাপার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের তালতলা-গৌরগঞ্জ খালে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বাল্কহেড চালকদের কাছ থেকে চাঁদা নিয়ে একটি চক্র খালে বাল্কহেড চলাচলে সহয়তা করছে।

আরও পড়ুন: সাগরে আটকে গেল পর্যটকবাহী জাহাজ

সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রতিদিন খালে শতাধিক বাল্কহেড নিয়মিত যাতায়াত করছে বলে জানান খাল পাড়ের বাসিন্দারা। গত ৫ আগস্ট এই খালে বাল্কহেডের ধাক্কায় একটি ট্রলার ডুবে নারী ও শিশুসহ ১০ জন নিহত হওয়ার পরে খালে বাল্কহেড চলাচল নিষিদ্ধ ঘোষণা করে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন।

টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও গ্রামের ভূমিদস্যু সুজন মুন্সী বাল্কহেড চালকদের কাছ থেকে ১৫০০-৩০০০ টাকা নিয়ে বাল্কহেড চলাচলে সহয়তা করছেন বলে বাল্কহেডের চালক ও স্থানীয় সূত্রে জানা গেছে।

আরও পড়ুন: ১০ নম্বর গ্যাসকূপে তেলের সন্ধান

এলাকার ভুক্তভোগীদের অভিযোগ, বাল্কহেড চলাচলের কারণে তাদের বাড়িঘর ভেঙে যাচ্ছে। তারা প্রতিবাদ করলে সুজন মুন্সী তাদের হুমকি-ধামকি দিচ্ছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) খালে চলাচলকারী ৩টি বাল্কহেড স্থানীয়রা আটক করেন। পরে সুজন মুন্সী বাল্কহেড আটককারীদের উপর ক্ষিপ্ত হন। তারা বাল্কহেড আটককারীদের তুলে নিয়ে আনার হুমকিও দেন।

সরেজমিনেদেখা যায়, তালতলা-গৌরগঞ্জ খালে অহরহ চলছে বাল্কহেড। রোববার (১০ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে স্থানীয়রা একটি বাল্কহেড আটক করে।

বাল্কহেডের চালক আল আমিন বলেন, এ খাল দিয়ে বাল্কহেড চলাচল নিষিদ্ধ, সেটা আমরাও জানি। আমাদের এই খাল দিয়ে বাল্কহেড চালাতে সুজন মুন্সী নিয়ে আসছে।

আরও পড়ুন: মঙ্গলবার থেকে ৩৬ ঘণ্টার অবরোধ

আমরা প্রতিদিন এ খাল দিয়ে একবার বাল্কহেড চালিয়ে গেলে সে আমাদের কাছ থেকে ১৫০০ করে টাকা নেয়। বালিগাঁও বাজার ও তার আশেপাশের এলাকায় তিনি সহ আরও কিছু লোকজন থাকে, যারা আমাদের কাছ থেকে টাকা নেয়।

স্থানীয় লৌহজং উপজেলার বাসুদিয়া গ্রামের হোসেন দেওয়ান বলেন, এই খালে বাল্কহেড চলাচল নিষিদ্ধ। কিন্তু বালিগাঁও গ্রামের সুজন মুন্সী টাকা খেয়ে এ খালে বাল্কহেড চলতে দিচ্ছে। এতে আমাদের বাড়িঘর ভেঙ্গে যাচ্ছে।

বাসুদিয়া গ্রামের অপর বাসিন্দা ফারুক শেখ বলেন, খালে বাল্কহেড চলাচল নিষিদ্ধ। কিন্তু রাজন মুন্সী টাকা খেয়ে বাল্কহেড এখান দিয়ে চলতে দিচ্ছে। ঢেউয়ে আমাদের বাড়িঘর সব ভেঙে যাচ্ছে। কিন্তু আমরা প্রতিবাদ করলে সে আমাদের হুমকি দেয় বাড়ি থেকে ধরে নিয়ে যাবে।

আরও পড়ুন: প্রার্থিতা বাতিলের আপিল শুনানি শুরু

স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক বলেন, আমার বাড়ি একবার এ খালে ভেঙে গেছে। এখন অন্য জায়গায় বাড়ি করছি। প্রশাসন এই খালে বাল্কহেড চলাচল নিষিদ্ধ করছে। কিন্তু তারপরেও বাল্কহেড খাল দিয়ে দিনরাত চলছে।

আমরা বাল্কহেড চালাতে নিষেধ করলে রাজন মুন্সী আসে। এসে বলে সরকারি খালে বাল্কহেড চলবেই। তুমি কিছু করতে পারবে না। বেশি বাড়াবাড়ি করলে তোমাদের বাড়ি থেকে ধরে নিয়ে যাব।

আরও পড়ুন: মাদারীপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

আব্দুল মালেকের স্ত্রী জেসমিন বলেন, আমার একটা ছেলে নাই। আমার বাড়ি খালে ভেঙে যাচ্ছে। নতুন করে যে বাড়িঘর করবো, সেই টাকা পয়সা নাই। রাজন মুন্সী আমাদের বাড়ির পাশ দিয়ে বাল্কহেড নিয়ে আমাদের বাড়িঘর ভেঙ্গে ফেলতাছে।

এ ব্যাপারে টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুজ্জামান বলেন, বাল্কহেড চলাচলের বিষয়টি জানতে পেরে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। পুলিশের উপস্থিতির টের পেয়ে তারা পালিয়ে যায়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা