সংগৃহীত
সারাদেশ

১৫ ঘণ্টায় ১১ যানবাহনে আগুন

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে গত ১৫ ঘণ্টায় ৬টি যাত্রীবাহী বাসে আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। এছাড়াও একই সময়ের মধ্যে ১১টি স্থানে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

আরও পড়ুন: ২৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

রোববার (১৯ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে আজ (রোববার) সকাল ৯টা পর্যন্ত ১১ স্থানে আগুন দেওয়ার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এই ঘটনায় ১১টি যানবাহনে আগুনের ঘটনা ঘটে। এর মধ্যে ঢাকা সিটিতে ৫টি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, জয়পুরহাট) ৩টি, চট্টগ্রাম বিভাগে (ফেনী, কুমিল্লা) ২টি, ও ময়মনসিংহ বিভাগে (জামালপুর) ১টি ঘটনা ঘটে।

আরও পড়ুন: কদমতলীতে বিস্ফোরণ, ৪ শ্রমিক দগ্ধ

তিনি আরও জানায়, আগুনে ৬টি বাস, ১টি কাভার্ড ভ্যান, ১টি ট্রাক, ১টি সিএনজি, ১টি পিকআপ, ১টি ট্রেন (তিনটি বগি) পুড়ে যায়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ২০ ইউনিট ও ১০৭ জন জনবল কাজ করে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা