ছবি: সংগৃহীত
সারাদেশ

রাস্তায় নিয়ম মেনে রিকশা চলানোর আহ্বান

জেলা প্রতিনিধি: রাস্তায় নিয়ম মেনে রিকশা চলাচল করতে এবং মহাসড়কে রিকশা না চালানোর আহ্বান জানিয়েছেন ফেনীর পুলিশ সুপার জাকির হাসান।

আরও পড়ৃুন: গাজীপুরে গ্যাসবাহী কাভার্ডভ্যানে আগুন

রোববার (৫ নভেম্বর) দুপুর ১২ টার দিকে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে ফেনী পৌরসভা কর্তৃক আয়োজিত পৌর এলাকার রিকশা মালিক ও চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতামূলক সমাবেশে তিনি এ কথা বলেন।

রিকশা চালকদের উদ্দেশ্যে ফেনীর পুলিশ সুপার বলেন, সাম্প্রতিক সময়ে ফেনীর সবচেয়ে আলোচনার বিষয় ট্রাফিক। ফেনী ছাড়া অন্য কোথাও রিকশা ডানপাশ দিয়ে চলে না। এজন্য রাস্তায় প্রায়ই যানজটসহ দুর্ঘটনা ঘটছে।

আরও পড়ৃুন: গণপরিবহন সংকটে ভোগান্তিতে যাত্রীরা

বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় একাধিকবার আলোচনা হয়েছে। এটিকে গুরুত্ব দিয়ে রিকশা মালিক, চালক ও যাত্রীদের নিয়ে শহরে রিকশা চলাচলের নিয়ম নির্ধারণ করে দেওয়া হয়েছে।

পৌর রিকশা মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল হাসেমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী পুলিশ সুপার জাকির হাসান। এতে বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

বক্তব্যে পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, রিকশা চালকদের যেকোন সমস্যায় পৌরসভা পাশে থাকবে। তাদের কেউ যদি অসুস্থ হয়, দুর্ঘটনার শিকার হয় বা কেউ মৃত্যুবরণ করলে দাফন-কাফনের সকল ব্যয়ভার গ্রহণ করব।

আরও পড়ৃুন: ফের রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ

তবে এ শহরকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে দায়িত্ব নিতে হবে। শহরকে সুন্দর করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। এ সময় সমাবেশে অন্যায়ভাবে গাড়ি আটক না করতে ও যেকোন পরিস্থিতিতে রিকশা চালকদের সহযোগিতা করার আহ্বান জানান রিকশা মালিক সমিতির নেতারা।

ফেনী পৌর রিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নয়নের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক ফেনী সম্পাদক আরফুল আমিন রিজভী, দৈনিক আমার ফেনীর সম্পাদক জমির বেগ, দৈনিক এবেলার সম্পাদক যতন মজুমদার, দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, সময় টেলিভিশনের সিনিয়র সহকারী রিপোর্টার আতিয়ার সজল এবং যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আরিফুর রহমান।

আরও পড়ৃুন: বিএনপি অবরোধের নামে হামলা চালাচ্ছে

এ সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা শ্রমিক লীগ সভাপতি জালাল উদ্দিন হাজারীসহ পৌর রিকশা মালিক সমিতি ও শহরের চলাচলরত রিকশাচালকরা। সমাবেশ উপলক্ষ্যে রিকশাচালকদের একদিনের ভাড়া মওকুফ করেন মালিকরা।

উল্লেখ্য, এর আগে বুধবার (১ নভেম্বর) ফেনী শহরের ৮১ রুটে রিকশা ভাড়া নির্ধারণ করে দেন ফেনী পৌরসভা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা