সংগৃহীত
সারাদেশ

ভোলায় সেন্টার ফর রুরাল সার্ভিসের সভা অনুষ্ঠিত 

ভোলা প্রতিনিধি: ভোলায় সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস)-কেএনআইচ-প্রচেষ্টা প্রকল্পের আয়োজনে সরকারি কর্মকর্তা, ইউনিয়ন নেতা ও মিডিয়া রিপোর্টাদের সাথে বাৎসরিক শিক্ষা সহভাগিতা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে ভোলা সদর উপজেলায় পরিষদ মিলনায়তনে এই সহভাগিতা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ড্রামট্রাক চাপায় প্রাণ গেল ৪ জনের

ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো:মোশারেফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃদেলোয়ার হোসেন, ভোলা সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলী বেগম, ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন ফকির, উপজেলা কৃষি অফিসার এ.এফ.এম শাহাবুদ্দিন, ভোলা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফিদা হাসান প্রমুখ।

এসময় স্বাগত বক্তব্য রাখেন (সিআরএসএস)-কেএনআইচ-প্রচেষ্টা প্রকল্পের (পিএম) আগষ্টিন বৈরাগী, প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন (সিআরএসএস)-কেএনআইচ-প্রচেষ্টা প্রকল্পের ( পিও) নোয়েল রানা সাহা। এসময় আরো বক্তব্য রাখেন সোনিয়া বেগম,স্মৃতি আক্তার। অনুষ্ঠানের সঞ্চলনা করেন (সিআরএসএস)-কেএনআইচ-প্রচেষ্টা প্রকল্পের পিও অসীম কুমার দাস।

আরও পড়ুন: ঝালকাঠিতে নারীকে কুপিয়ে হত্যা

এই প্রকল্পের মাধ্যমে ২৪০০ হতদরিদ্র নারী সদস্য নিয়ে ১২০টি আত্ম-সহায়ক দল গঠন করা হয়।আত্ম-সহায়ক দলের সদস্যগণ নিজেরাই নিজেদের দল পরিচালনা করে থাকেন। প্রকল্পটির ৪টি সাব অবজেক্টিভ এর মাধ্যমে সকল কার্যক্রম সাজানো হয়েছে। আত্ম-সহায়ক দলগুলো পরিকল্পনা অনুসারে গুচ্ছ সংগঠন বা সিএলএ গঠন করবে চূড়ান্তভাবে তারা বৃহত্তর সংগঠন বা ফেডারেশন তৈরী করবে ও এর মাধ্যমে তাদের সকল কার্যক্রম পরিচালনা করবে। এই প্রকল্পের মাধ্যমে ভোলা সদর উপজেলার ধনিয়া,চরসামাইয়া, পূর্ব ইলিশা ও পশ্চিম ইলিশা ইউনিয়নে কাজ বাস্তবায়ন করা হয়। এর মাধ্যমে নারীর ক্ষমতায়তন,পারিবারিক আয় বৃদ্ধি হবে পাশা পাশি নারীরা অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষমতায়তন বৃদ্ধি জন্য সহায়ক ভূমিকা পালন করে থাকে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা