ছবি-সংগৃহীত
সারাদেশ

লালমনিরহাট থেকে ছেড়ে গেল ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’

জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় রেলসেতুর গার্ডার ধসে যাওয়ায় বিকল্প ব্যবস্থায় ঢাকাগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ লালমনিরহাট স্টেশন থেকে চলাচল শুরু করছে।

আরও পড়ুন : নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে

শনিবার (১৪ অক্টোবর) সকাল ৯ টা ২০ মিনিটে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনটি লালমনিরহাট থেকে ছেড়ে যায়।

রেল বিভাগের সহকারী সড়ক পরিবহণ কর্মকর্তা ফারুকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার বৃষ্টিতে উপজেলার সিঙ্গেরডাবরি এলাকায় রেলওয়ের ‘ফোর জে’ নম্বর সেতুর গার্ডার ধসে পড়লে রাত থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় । ফলে শুক্রবার রাতে রংপুর এক্সপ্রেসের শাটল ট্রেন ও শনিবার সকালে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনটি কুড়িগ্রাম থেকে না ছেড়ে লালমনিরহাট থেকে ছেড়ে গেছে।

তিনি আরও জানায়, রেলওয়ের লালমনিরহাট প্রকৌশল বিভাগের কর্মীরা সেতুটি মেরামতে কাজ করছেন। রোববার সন্ধ্যার দিকে মেরামতের কাজ শেষ হতে পারে।

আরও পড়ুন : ইয়াবাসহ আটক ১

রেলওয়ের লালমনিরহাট ডিভিশনের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী ইদ্রিছ আলী বলেন, দ্রুত সেতুটি মেরামত কাজ চলমান রয়েছে। আশা করছি দ্রুত কুড়িগ্রাম থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।


সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা