ছবি-সংগৃহীত
সারাদেশ

সাপের কামড়ে  স্কুলছাত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সাপের কামড়ে সুমি আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সে উপজেলার চাপারহাট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।

আরও পড়ুন: গাইবান্ধায় এক নারীর আত্মহত্যা

বুধবার (১১ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।।

স্থানীয়রা বলেন, প্রতিদিনের মত রাতের খাওয়া শেষে ঘুমিয়ে পড়ে সুমি। পরে রাত ১১টায় বিষধর সাপ তার ডান হাতে ছোবল মারে। সাথে সাথ তার শরীরে বিষ ছড়িয়ে গেলেও পরিবারের লোকজন তা বুঝতে না পরে তার অবস্থার অবনতি হলে ভোরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: সন্তান হত্যার পর মায়ের আত্মহত্যা

নিহতের দাদা জয়নাল আবেদীন জানায়, আমরা বুঝতে পাইনি যে তাকে সাপে কামড় দিয়েছে। সে শুধু বলতেছে কি যেন তাকে কামড় দিয়েছে। কিন্তু তার শরীর ব্যথায় নাড়তে পারে না, বেশি অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

দলগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন , সাপের কামড়ে এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: ট্রাক উল্টে প্রাণ গেল ২ জনের

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, ঘটনাটি শুনে ঐ এলাকার বিট কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তিনি ফিরে আসলে বিস্তারিত জানাতে পারবো।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা