ছবি-সংগৃহীত
সারাদেশ

মেঘনায় ডুবলো জাহাজ

জেলা প্রতিনিধি: নোয়াখালী হাতিয়া উপজেলায় মেঘনা নদীতে এমভি আল নাহিয়ান নামের একটি কয়লাবাহী জাহাজ ডুবে গেছে।

আরও পড়ুন: সাজেকে গাড়ি দুর্ঘটনায় আহত ১২

সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মেঘনা নদীর গজারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বড়খেরী নৌপুলিশের ইনচার্জ (পরিদর্শক) ফেরদৌস আহমেদ জানান, সকালে চট্টগ্রাম থেকে দাউদকান্দির উদ্দেশ্যে যাওয়ার পথে মেঘনা নদীর রামগতি চর গজারিয়া ও হাতিয়া উপজেলার মৌলভির চর এলাকায় জাহাজ ডুবির ঘটনা ঘটে।

আরও পড়ুন: বাগেরহাটে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

তিনি আরও বলেন, কয়লাবাহী জাহাজটি দাউদকান্দির উদ্দেশ্যে ছেড়ে আসে। ঘটনাস্থলে পৌঁছালে জাহাজের তলা ফেটে পানি ঢুকে জাহাজের বেশিরভাগ অংশ নদীতে ডুবে গেছে। পরে একই কোম্পানির অন্য একটি জাহাজ এসে নাবিক এবং শ্রমিকসহ ১২ জন উদ্ধার করে নিয়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জাহাজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা