সারাদেশ

স্ত্রী ও শশুর হত্যায় জামাই আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে রামগতিতে সদ্য সাবেক স্ত্রী রাশেদা বেগম (২২) ও শ্বশুর বাদশা মিয়াকে (৫০) কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত জাকির হোসেন সুমনকে আটক করছে পুলিশ।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, হাসপাতালে ২৬৬৩

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে কমলনগর উপজেলার করুনানগর এলাকার পাটোয়ারীর মোড়ে অভিযান চালিয়ে অভিযুক্ত সুমনকে আটক করা হয়। তার তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র এক পুকুর থেকে উদ্ধার করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যন্ড অপস্) মো: হাসান মোস্তফা স্বপন আটকের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: ভোলায় প্রজনন স্বাস্থ্য বিষয়ে প্রচারাভিযান

উল্লেখ্য, বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রামগতির উপজেলার চর বাদাম ইউনিয়নের সাবেক স্ত্রী রাশেদা, শ্বশুর বাদশা মিয়া ও শাশুড়ি আঙ্কুরীকে নৃশংসভাবে কুপিয়ে জখম করে পালিয়ে যায় সুমন। ঘটনাস্থলেই মারা যায় স্ত্রী ও শ্বশুর। মুমূর্ষু অবস্থায় শাশুড়িকে নেওয়া হয় নোয়াখালী জেনারেল হাসপাতালে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

বাদশা মিয়া চরকলা কোপা গ্রামের মৃত তোবারক আলীর ছেলে। তিনি পেশায় ইট ভাটার শ্রমিক। তিনি ৪ ছেলে ও ১ কন্যা সন্তানের বাবা ছিলেন।

আটক সুমন লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের (৪ নম্বর ওয়ার্ড) পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

আরও পড়ুন: শ্রীনগরে বোনজামাইকে কুপিয়ে হত্যা

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসান মোস্তফা স্বপন, কমলনগর-রামগতি সার্কেল সাইফুল আলম চৌধুরী, রামগতি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা