সংগৃহীত
সারাদেশ

রামগড়ে ভারতীয় ঔষধ জব্দ 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (৪৩ বিজিবি) রামগড় ব্যাটালিয়ন খাগড়াছড়ির রামগড়ে বিপুল পরিমান অবৈধ ভারতীয় ঔষধ জব্দ করেছে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে হিমাগারে আলু সংরক্ষণে জরিমানা

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর এলাকার চিতাখোলা নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় এসব ঔষধ জব্দ করে রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধীনস্থ নলুয়াটিলা বিওপির সদস্যরা।

আরও পড়ুন: টহল দলের গুলিতে জেলে আহত

বিজিবি সুত্রে, বিওপির কর্মরত হাবিলদার মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলার ভূজপুর থানার চিতাখোলা নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় Dano Tab ৭৫০ পিস, Neuro Bino Tab ১০০ পাতা, Duvadilan Tab. ৫০ পাতা, Sandon ৪১৮ পাতা, Candibiotie Tab ৭২ পিস, Cystone Tab ৫৬ পিস, Rerocom Tab ১০০ পিস, Zandubam ৫৪ পিস, Vitamin Cal ১০০ পিস, Gardenal Tab ৭০ পিস ও অন্যান্য বিভিন্ন প্রকার ঔষধ- ৪৫২ পাতা জব্দ করা হয়। জব্দকৃত এসব ভারতীয় ঔষধ নিকটস্থ ভূজপুর থানায় সাধারণ ডায়েরিভুক্ত করে পরবর্তীতে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা করা হয়েছে।

আরও পড়ুন: মোটরসাইকেল-ট্রলি সংঘর্ষে নিহত ১

বর্ডারগার্ড বাংলাদেশ রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তে অবৈধ চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন রোধে বিজিবির নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা