সংগৃহীত
সারাদেশ

ডেঙ্গুতে মানিকগঞ্জে মৃত্যু ১

জেলা প্রতিনিধি: মানিকগঞ্জ জেলায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. আব্দুল লতিফ নামের একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলার বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করে এই তথ্যটি জানা গেছে।

আরও পড়ুন: শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সোমবার (১১ সেপ্টেম্বর) কর্নেল মালেক মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত আব্দুল লতিফ মানিকগঞ্জ সদর উপজেলার শুশুন্ডা গ্রামের বাসিন্দা।

মানিকগঞ্জে প্রতিনিয়ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১২৮ জন। এ নিয়ে জেলায় মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৪৩২ জন।

আরও পড়ুন: বাসচাপায় প্রাণ গেল ৩ জনের

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৮ জন রোগীর মধ্যে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪০ জন, কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮ জন, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন, সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন।

এছাড়াও শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন ভর্তি হয়। এছাড়াও গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতাল থেকে ১১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা