সারাদেশ

ইয়াবা সেবনের দায়ে ২ তরুণের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় ইয়াবা সেবনের দায়ে ২ তরুণকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাদেরকে ৫শ' টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন : ফের বেনাপোলে ২৫ টি ককটেল উদ্ধার

দণ্ডপ্রাপ্তরা হলেন- নোয়াখালী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের লাল মিয়া বাড়ির মো. বাবুলের ছেলে আবুল হোসেন খোকন (২০) এবং একই ওয়ার্ডের কাঠপট্রি এলাকার মৃত আহসান উল্যার ছেলে আবদুর রহমান বাবু (২৩)।

শনিবার (৯ সেপ্টেম্বর) উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.বায়োজিদ বিন আখন্দর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

আরও পড়ুন : টাকা ফেরত চাওয়ায় মারপিট, আহত ৩

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালের দিকে নোয়াখালী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের কাঠপট্রি এলাকায় অভিযান চালায় মাদক বিরোধী টাস্কফোর্স। সেখানে ইয়াবা সেবন করার সময় দুই যুবককে আটক হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.বায়োজিদ বিন আখন্দ শুনানি শেষে দুই তরুণকে ৫শত টাকা জরিমানা ও ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা