ছবি: সংগৃহীত
সারাদেশ

খাগড়াছড়িতে শ্রীকৃষ্ণের জন্মদিন পালিত

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম জন্মোৎসব উদযাপন উপলক্ষে বর্ণিল আয়োজনে খাগড়াছড়িতে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: আজ শুভ জন্মাষ্টমী

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণে বর্ণিল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলার শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ’ এর সহ-সভাপতি আশীষ ভট্টাচার্য্য।

আরও পড়ুন: মারা গেলেন সেতুমন্ত্রীর মেজো বোন

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ একটি বহু ভাষা, বহু জাতি ও বহু ধর্মের দেশ। এদেশ সকল সম্প্রদায়ের, সর্বপরি আমাদের সকলের। তাই তো ধর্ম যার যার, উৎসব সবার। এজন্যেই আমাদের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি এবং একে অপরের প্রতি ভালোবাসা রয়েছে।

আরও পড়ুন: সালমান শাহ’র প্রয়াণ

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যার সৎ ও বিচক্ষণ চিন্তার মাধ্যমে এদেশের সকল ধর্মের মানুষ শান্তির সাথে সহাবস্থানে বসবাস করছে। তার সততা, নিষ্ঠা এবং মহৎ উদ্যোগের কারণেই আমরা সোনার বাংলাদেশ পেয়েছি।

দেশের শান্তি সুরক্ষার জন্য বারবার শেখ হাসিনার আবির্ভাব হতে হবে। সকল ধর্ম যার যার মতাদর্শের মাধ্যমে শান্তির সাথে পালন করতে পারছে।

আরও পড়ুন: সাইবার নিরাপত্তা বিল সংসদে উত্থাপন

ধর্ম মতে, শ্রীকৃষ্ণ ছিলেন দেবকি ও বাসুদেবের সন্তান। হিন্দু ধর্মাম্বলীরা তার জন্মদিন জন্মাষ্টমী হিসেবে পালন করে। শ্রীকৃষ্ণের জন্মের সময় চারদিকে অরাজকতা, নিপীড়ন ও অত্যাচার চরম পর্যায়ে ছিল।

সে সময় মানুষের স্বাধীনতা বলে কিছু ছিল না। সর্বত্র ছিল অশুভ শক্তির বিস্তার। শ্রীকৃষ্ণের মামা কংস ছিলেন তার জীবনের শত্রু। মথুরাতে শ্রীকৃষ্ণের জন্মের সাথে সাথে সেই রাতে তার বাবা বাসুদেব তাকে যমুনা নদী পার করে গোকুলে পালক মাতা পিতা যশোদা ও নন্দর কাছে রেখে আসেন।

আরও পড়ুন: পল্টনে এসি বিস্ফোরণ, আহত ৩

এ সময় বিশেষ অতিথি হিসেবে খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মোহতাশিম হায়দার চৌধুরী, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, জেলা পুলিশ সুপার মুক্তা ধর, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা