সারাদেশ

বোয়ালমারীতে প্রধান শিক্ষককে বহিষ্কার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে এক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের ঘটনা ঘটেছে। পৌরসদরে অবস্থিত বোয়ালমারী জর্জ একাডেমি নামের ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যাকে একাধিকবার কারণ দর্শানো নোটিশের জবাব না দেয়া, বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগে গত ৩০ আগস্ট সাময়িক বরখাস্ত করা হয়।

আরও পড়ুন : হাসিনা-মোদি বৈঠক ৮ সেপ্টেম্বর

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. কামরুল হাসান স্বাক্ষরিত বরখাস্ত পত্র সূত্রে জানা যায়, বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, নারী কেলেঙ্কারি, ক্ষমতার অপব্যবহার, অসদাচরণ, এসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়, কমিটির শিক্ষকগণের মধ্যে বিভাজন সৃষ্টি করা, কোন প্রকার আর্থিক হিসাব না দেয়া, ছুটি ছাড়া বিদ্যালয় ত্যাগ করা ও স্বেচ্ছাচারীতার অপরাধে চাকুরি বিধিমালা ১৯৭৯ এর ৩৮ (চ) ধারামতে প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া সুষ্ঠুভাবে বিদ্যালয় পরিচালনার জন্য বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়েছে। ওই পত্রে আরো উল্লেখ করা হয়, সাময়িক বরখাস্তের সাত দিনের মধ্যে কেন চূড়ান্ত বরখাস্ত করা হবে না তা প্রধান শিক্ষককে লিখিতভাবে জানাতে হবে।

এ ব্যাপারে বিদ্যালয়ের সভাপতি কামরুল হাসান বলেন, বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, নারী কেলেঙ্কারি, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অপরাধে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, শনাক্ত ২৭৮২

এ ব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. ইকবাল হোসেন বলেন, প্রধান শিক্ষক আয়-ব্যয়ের হিসাব দেন না, কমিটির সভা ডাকতে বললেও ডাকেন না। এজন্য বিভিন্ন অপরাধে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান, প্রধান শিক্ষক বিভিন্ন শ্রেণিতে গিয়ে গিয়ে তাকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন করতে বলেছেন।

আরও পড়ুন : শৃঙ্খলাভঙ্গ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল

জানতে চাইলে বোয়ালমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আজ বিকেলে এ ব্যাপারে একটি চিঠি পেয়েছি। পরে খোঁজ খবর নেব।

এদিকে প্রধান শিক্ষক মঙ্গলবার বিকেলে বিদ্যালয় ছুটির পর বিদ্যালয়ের অফিস কক্ষে সংবাদ সম্মেলন করে তাকে বিধিবহির্ভূতভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে দাবি করেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা