প্রতীকী ছবি
সারাদেশ

গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি: শরীয়তপুর সদর উপজেলায় গাছ থেকে পড়ে মুরছালিন মুন্সি নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের মাহমুদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুরছালিন (১৫) ঐ এলাকার আনোয়ার মুন্সির ছেলে।

আরও পড়ুন: দ. আফ্রিকায় বাংলাদেশিকে হত্যা

স্বজনেরা বলেন, মুরছালিন অর্থের বিনিময়ে এলাকার বিভিন্ন লোকের নারিকেল গাছ থেকে পেড়ে দিত। বৃহস্পতিবার বিকেলে এক প্রতিবেশীর বাড়িতে নারিকেল পাড়ার সময় গাছ থেকে পড়ে গিয়ে সে বুকে ব্যথা পায়।

পরে মুরছালিন বাড়িতে ফিরে তার মাকে জানায় এবং একটু পরেই অজ্ঞান হয়ে পড়েন। এ সময় পরিবারের লোকজন দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: প্রতিবাদ করায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ

ঘটনাটির সত্যতা নিশ্চিত করে পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা