সংগৃহীত ছবি
সারাদেশ

রাজধানীতে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীতে একটি ভবনের লোহার দরজা ভেঙে মিতু আক্তার (২৭) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমান আর নেই

রোববার (২৭ আগস্ট) দিবাগত রাতে লাশটি উদ্ধার করা হয়।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনাস উদ্দিন জানান, রাতে ঈসাখাঁ রোডের একটি ভবনের ৬ তলার লোহার দরজা ভেঙে মিতুর লাশ উদ্ধার করা হয়। তার গলায় ফাঁস লাগানো ছিল। মিতু বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নজরুল ইসলামের মেয়ে। যে বাসায় লাশ পাওয়া গেছে, মিতু সেখানেই বসবাস করতেন। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর সন্তানকে নিয়ে থাকতেন তিনি।

আরও পড়ুন : লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

তিনি আরও বলেন, কী কারণে মিতু আত্মহত্যা করেছেন এখনো সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা