সারাদেশ

একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সোনারং গ্রামে বাড়িতে ঢুকে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় বাছেদ সেখ (৭০) ও তার স্ত্রী সেলিনা বেগমকে (৬৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন : বরিশালে চলন্ত বাসে আগুন

অপর আহত ছেলে আরাফাত শেখ (৩৫) মেয়ে মাকসুদা (২৮) ও শিল্পি বেগমকে (৫০) টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আরাফাত সেখ বাদী হয়ে টঙ্গীবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, সোনারং গ্রামের বাছেদ সেখ তার জমিতে শুক্রবার (২৫ আগষ্ট) সকাল হতে টিন ও কাঠ দিয়ে ঘর নির্মাণ করছিলেন। ওই ঘর উত্তোলন করতে সকাল ৮ টার দিকে বাঁধা দেয় একই গ্রামের আবু কালাম সেখ , মান্নান সেখ, গিয়াসউদ্দিন সেখ, সুমী আক্তার, আল-আমিন হাওলাদার, সোহেল হাওলাদার, মো. সেন্টু হাওলাদার, বাদশা সেখ, সাইদ সেখসহ আরো ৪/৫ জন।

আরও পড়ুন : গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে তারা রামদা , চাপাতি, ছোড়া, লোহার রড নিয়া হামলা চালিয়ে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এবং বাছেদ সেখের টিন ও কাঠ দিয়ে নির্মিত ঘরের বেঁড়া টেনে খুলে ফেলে দেয় তারা। বাড়িঘরে ভাংচুর ও লুটপাট চালায়।

প্রত্যক্ষদর্শী বর্ণা আক্তার সাদিয়া বলেন, আমি আমার খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সকাল বেলা আমার খালু তার জমিতে নতুন একটি ঘর নির্মাণ করিতেছিল। এ সময় সোনারং গ্রামের ১৫/২০ জন চাপাতি, ছোড়া, লাঠি নিয়া আমার খালুর বাড়িতে হামলা চালায়। আমার খালু, খালা ও খালাতো ভাই বোনদের এমনকি আমার মাকেও কুপিয়ে পিটিয়ে জখম করে। আমার খালা খালুর অবস্থা গুরুতর । তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : ভবন থেকে পড়ে ২ শ্রমিক নিহত

অপর প্রত্যক্ষদর্শী মো. আবু কালাম বলেন, আমার জীবনে এমন হামলা দেখিনি। বারবার চেষ্টা করেও হামলাকারীদের হাত হতে আমি ভূক্তভোগী পরিবারটিরকে রক্ষা করতে পারিনি। আমি একাধিক আঘাতের শিকার হয়েও চেষ্টা চালিয়ে যাই তারপরেও তারা বৃদ্ধ স্বামী স্ত্রী সহ একই পরিবারের ৫ জনকে পিটিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। পরে তারা ঘন্টব্যাপী বাড়িতে ভাংচুর ও লুটপাট চালিয়েছে।

এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ওসি মো. রাজিব খান বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা