ছবি : সংগৃহিত
সারাদেশ

মানিকগঞ্জে হিরোইনসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জে পৃথক অভিযান পরিচালনা করে মাদক কারবারি ও সেবনের অভিযোগে হিরোইনসহ ২ জনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার কেন্দ্রে মাতলামি

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার পরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

এদিন নিয়মিত অভিযানের অংশ হিসেবে মানিকগঞ্জে ০৬ টি পৃথক অভিযান (নিয়মিত ০৩, মোবাইল কোর্ট ০৩) চালিয়ে ২ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: উপ-কমিশনারের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে, গ্রেফতারকৃত আসামিরা হলেন- মানিকগঞ্জ সদর থানাধীন নবগ্রাম ইউনিয়নের দিঘুলিয়ার আবেদ আলী মল্লিকের ছেলে মো: রাজ্জাক মল্লিক ওরফে নাটাইকে (৪২) তার বসত ঘরে হিরোইন সেবনরত অবস্হায় ০৩ গ্রাম হিরোইনসহ গ্রেফতার করা হয়।

অপর আসামি মানিকগঞ্জের ঘিওর থানার কুন্দুরিয়া এলাকার করিম আলীর ছেলে মো: সেকেন্দার আলীকে (২১) সদর থানাধীন দিঘুলিয়া গ্রামের আনিসুর রহমান এর আম বাগানের ভিতরে হিরোইন সেবনরত অবস্হায় ০২ গ্রাম হিরোইনসহ আটক করা হয়।

আরও পড়ুন: ডা. খায়রুল আলমে অপসারণের দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতিশ্বর পাল কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের আওতায় মামলা দায়ের ও প্রত্যেক আসামিকে ০৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং (২০০/ +২০০/) টাকা করে সর্বমোট ৪০০/ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

আরও পড়ুন: সিলেটের কিন ব্রিজ সাময়িক বন্ধ

গ্রেফতারকৃত আসামিদেরকে মানিকগঞ্জ জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা