ছবি : সংগৃহিত
সারাদেশ

লক্ষ্মীপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও গণভোজ

সোলাইমান ইসলাম নিশান: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ও ১৫ আগস্টের সকল শহিদের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কোরান খতম, দোয়া ও গণভোজের নামে নিজ নির্বাচনী প্রচারণা করলেন লক্ষ্মীপুর-৩ আসন থেকে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী দেলোয়ার হোসেন।

আরও পড়ুন: অনিয়মের প্রতিবাদে সুবর্ণচরে শিক্ষার্থীদের বিক্ষোভ

তিনি লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, এলিট গ্রুপের চেয়ারম্যান এবং মিরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি।

সোমবার (১৪ আগস্ট) সকাল দুপুরে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের মিরপুর স্কুলে এ কোরান খতম, দোয়া ও গণভোজের আয়োজন করেন তিনি।

আরও পড়ুন: শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মাঝে গাছ-খাদ্য বিতরণ

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এড. জসিম উদ্দিন, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এড.রাসেল মাহমুদ মান্না,সাবেক জেলা ছাত্রলীগের আহ্বায়ক নজরুল ইসলাম বুলু, মিরপুর স্কুলের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সাহাব উদ্দীন।

বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে জিয়াউর রহমানের নির্দেশে ১৫ ই আগস্ট নির্মম ভাবে গণহত্যা করা হয়েছে।

আরও পড়ুন: শিক্ষা বাদ দিয়ে স্মার্ট বাংলাদেশ অলিক কল্পনা

বিএনপি বিভিন্ন সময়ে জঙ্গি সৃষ্টি করে মানুষ হত্যা করেছে আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে স্মার্ট বাংলাদেশে রুপান্তর করছে। আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগস্ট সকল শহীদের জন্য দোয়া করি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর শোককে আমরা শক্তিতে রুপান্তর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা