ছবি: সংগৃহীত
সারাদেশ
আন্তর্জাতিক যুব দিবস উদযাপন 

কক্সবাজারে ভ্রাম্যমান ট্রেনিং সেন্টার উদ্বোধন

জেলা প্রতিনিধি: ‘সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ’ কক্সবাজারে যুবদের জন্য একটি কর্মসংস্থান মেলার আয়োজন করেছে। সেই সাথে ভ্রাম্যমান (বিশেষ গাড়ি) ট্রেনিং সেন্টার উদ্বোধনের মাধ্যমে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করেছে।

আরও পড়ুন: বন্যার্তদের পাশে দাঁড়ালো পুলিশ

বৃহস্পতিবার (১০ আগস্ট) কক্সবাজারের স্থানীয় এক হোটেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তা, বেসরকারী প্রতিষ্ঠান, গণমাধ্যম ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।

‘মিট দ্য এমপ্লয়ার্স’ (কর্মসংস্থান মেলা) সেশনে, সেভ দ্য চিলড্রেন-এর বিভিন্ন দক্ষতা প্রশিক্ষণ প্রকল্প থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় ১৪০ জন যুবক তাদের সিভি নিয়ে উপস্থিত ছিলেন।

এতে ওয়ালটন, আরএফএল ও মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজসহ বেসরকারি খাতের ৩০ জন নিয়োগকর্তা মেলায় অংশগ্রহণ করেন এবং তরুণ চাকরি প্রার্থীদের সাক্ষাৎকার নেন।

আরও পড়ুন: পাসপোর্ট অফিসে যুবককে মারধরের অভিযোগ

মেলায় স্টলের নামকরণ করা হয়েছে বিভাগ অনুযায়ী। যেমন- ইলেকট্রিক হাউস ওয়্যারিং, মোবাইল ফোন সার্ভিসিং, আইসিটি, বিউটি কেয়ার, রেডিমেড গার্মেন্টস ইত্যাদি।

অনুষ্ঠানে প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালক পরিকল্পনা (যুগ্ম সচিব) কাজী মোখলেছুর রহমান বলেন, এ ধরনের কর্মসংস্থান মেলার অভিজ্ঞতা আমার এটি প্রথম। ঢাকা কেন্দ্রিক অন্যান্য জব ফেয়ার থেকে এটি আলাদা। চাকরিপ্রার্থী এবং নিয়োগকর্তা উভয়ই পারস্পরিকভাবে উপকৃত হয়েছে।

চাকরির জন্য কারগরি দক্ষতা এবং আত্মন্নোয়নের মতো জরুরী বিষয়কে এখানে গুরুত্ব দেয়া হয়েছে। সেভ দ্য চিলড্রেনের ইয়ুথ এমপ্লয়মেন্টের এই উদ্যোগ জাতির জনকের দৃষ্টিভঙ্গির সাথে অনুরণিত।

আরও পড়ুন: ডেঙ্গুতে চিকিৎসকের মৃত্যু

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরে পরিচালক (পরিকল্পনা) এম এ আখের, কক্সবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলী, অতিরিক্তি পুলিশ সুপার মো. জসিম উদ্দীন ও সেভ দ্য চিলড্রেনের ফুড সিকিউরিটি এ্যান্ড লাইভলিহুড, চাইল্ড পোভার্টি-এর পরিচালক তানিয়া শারমিন।

অনুষ্ঠান শেষে যুব ও তরুণ, নিয়োগকারী প্রতিষ্ঠান এবং অতিথিদের তাদের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের প্রতিফলন পেতে একটি সমাপনী অধিবেশন রাখা হয়।

সেভ দ্য চিলড্রেনের ফুড সিকিউরিটি এ্যান্ড লাইভলিহুড, চাইল্ড পোভার্টি-এর পরিচালক তানিয়া শারমিন জানান, সেভ দ্য চিলড্রেন বিগত ৫০ বছরের বেশি সময় বাংলাদেশের শিশুদের জন্য কাজ করার পাশাপাশি তরুণদের দক্ষতা বৃদ্ধি, তাদের কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ তৈরি, আত্মসম্মান তৈরি করতে ২ দশকের বেশি সময় ধরে কাজ করছে।

আরও পড়ুন: সারা দেশে বৃষ্টি বাড়তে পারে

সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ-এর দক্ষতা উন্নয়ন কর্মসূচির মূল লক্ষ্য শহর এবং গ্রামীণ এলাকার শিক্ষা, কর্মসংস্থান এবং কোনরকম প্রশিক্ষণ সুযোগ বঞ্চিত ১৫-২৪ বছর বয়সী কিশোর-কিশোরী এবং যুবক।

এই কর্মসূচির আওতায় কক্সবাজারে সেভ দ্য চিলড্রেনের ৪ টি প্রকল্প রয়েছে, যেখানে যুবদের জন্য দক্ষতা প্রশিক্ষণ এবং কর্মসংস্থানে সহায়তা করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা