ছবি: সংগৃহীত
সারাদেশ
টঙ্গীবাড়ি

খালের পানিতে ঝাপ দিয়ে মাদক ব্যবসায়ী নিখোঁজ

মুন্সীগঞ্জ প্রতিনিধি: পুলিশের তাড়া খেয়ে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে খালের পানিতে ঝাপ দিয়ে নিখোঁজ রয়েছেন কুদ্দুস সরদার (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী।

আরও পড়ুন: বৈষম্য নয়, সাংবিধানিক অধিকার চাই

বুধবার (৯ আগস্ট) বিকেলে জেলার টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও গ্রাম সংলগ্ন তালতলা-ডহরী খালে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেল ৪ টার দিকে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত নিখোঁজ ওই মাদক ব্যবসায়ীর খোঁজ পাওয়া যায়নি। তার সন্ধানে খালে উদ্ধার তৎরপতা চালাচ্ছে ঢাকা ফায়ার সার্ভিসের ৪ সদস্যের ডুবুরী দল।

পুলিশের দাবি নিখোঁজ কুদ্দুস সরদার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তবে পরিবারের লোকজন জানে না কি কারণে পুলিশ তাকে তাড়া করেছিলো। কুদ্দুস উপজেলার বালিগাঁও গ্রামের আ: সাত্তারের ছেলে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে কুষ্ঠরোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

স্থানীয়রা জানিয়েছেন, বালিগাঁও গ্রামের কুদ্দুস সরদার ও তার পরিবারের লোকজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। একই সঙ্গে গ্রামে জুয়ার আসরও বসিয়ে থাকে। এতে গ্রামের তরুণ ও যুবকরা বিপথগামী হচ্ছে। কিছুদিন পরপরই পুলিশ কুদ্দুস ও তার পরিবারের সদস্যদের ধরে নিয়ে যায়।

গত বুধবার বিকেল ৪ টার দিকে বালিগাঁও বাজার এলাকায় কুদ্দুসকে দেখতে পেয়ে ধরার জন্য তাড়া করে টঙ্গীবাড়ি পুলিশ। এ সময় দৌড়ে পালাতে গিয়ে সে বালিগাঁও গ্রাম সংলগ্ন তালতলা-ডহরী খালের পানিতে ঝাপ দেয়। এরপর সে সাঁতরে আর তীরে উঠে আসেনি।

আরও পড়ুন: সেপটিক ট্যাংকে মিলল কৃষকের মরদেহ

নিখোঁজ কুদ্দুসের বড় মেয়ের জামাতা আব্দুল আজিজ দাবি করেন, পুলিশের ধাওয়া খেয়ে খালের পানিতে ঝাপ দিলে তার শ্বশুর নিখোঁজ হয়। পুলিশ তার শ্বশুরকে পানিতে ঝাপ দিতে দেখে থাকলেও পরিবারের লোকজনকে জানায়নি। পরিবারের লোকজন তার খোঁজ না পেয়ে ৯৯৯ নম্বরে কল করে ঢাকা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

পরে, বৃহস্পতিবার সকাল পৌনে ৮ টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল খালে উদ্ধার তৎপরতা শুরু করে। আব্দুল আজিজ বলেন, তার শ্বশুরকে পুলিশের তাড়া করারা কারন আমাদের জানা নেই। পুলিশের চোখের সামনে খালের পানিতে ঝাপ দিলেও আমার শ্বশুরকে বাঁচানোর চেষ্টা করেনি।

টঙ্গীবাড়ি থানার এসআই আল-মামুন বলেন, মাদক বিক্রির খবর পেয়ে পুলিশ কুদ্দুস সরদরাকে ধরার জন্য যায়। এ সময় ধাওয়া করলে সে খালের পানিতে ঝাপ দেয়। পরে সে সাঁতরে তীরে উঠে পালিয়ে গেছে।

আরও পড়ুন: চকরিয়ায় বন্যার্তদের পাশে কোস্ট গার্ড

টঙ্গীবাড়ি থানার (ওসি) মো. রাজিব খান বলেন, কুদ্দুসের বিরুদ্ধে মাদক, চুরি ও জুয়াসহ টঙ্গীবাড়ি থানায় অন্তত ১৫ টি মামলা রয়েছে। এসব মামলায় সে জামিনে রয়েছে। বালিগাঁও বাজারে পুলিশ অন্য কাজে গিয়েছিলো। অথচ পুলিশ দেখেই কুদ্দুস দৌড়ে পালাতে গিয়ে খালের পানিতে ঝাপ দেয়।

ঢাকা ফায়ার সার্ভিসের ভ্রাম্যমান কর্মকর্তা আবুল খায়ের বলেন, নিখোঁজ ব্যক্তির পরিবারের লোকজনের কাছ থেকে ৯৯৯ নম্বরে কল পেয়ে আমাদের অবহিত করে পুলিশ। সকালে আমরা উদ্ধার অভিযান শুরু করি।

আরও বলেন, ঘটনাস্থলের আশপাশের দেড়-কিলোমিটার এলাকায় খুঁজে তাকে পাওয়া যায়নি। মনে হচ্ছে খালে প্রচন্ড স্রোত থাকায় ভেসে গেছেন ওই ব্যক্তি।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা