সারাদেশ

নোয়াখালীতে ভূমিহীনদের ঘর প্রদান ৯ আগস্ট

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে আগামী ৯ আগস্ট ভূমিহীন-গৃহহীন পরিবারকে গৃহ প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন : পটুয়াখালীতে ঘর পাবে ৩৭৩ গৃহহীন পরিবার

রোববার (৬ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জনান।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, আগামি ৯ আগস্ট সকাল ১০টায় জেলার বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নের কাচিহাটা গ্রামে নির্মিত আশ্রয়ন প্রকল্পের ভূমিহীন-গৃহহীন পরিবারে কাছে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমে ভার্চুয়ালি সরাসরি যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন : কুড়িগ্রামে ঘর পাচ্ছে হরিজন সম্প্রদায়

তিনি আরো জানান, ইতোমধ্যে আমরা ৩ হাজার ৫ শ ৭২টি গৃহনির্মাণ সম্পন্ন করে হস্তান্তর করেছি। বেগমগঞ্জ উপজেলায় খাস জমি না থাকায় চতুর্থ ধাপে দেড় কোটি টাকা ব্যায়ে জমি ক্রয় করে গৃহনির্মাণ করা হয়েছে। বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহপুর ও সুবর্ণচর উপজেলার চর মহিউদ্দিনে চতুর্থ পর্যায়ে (২য় ধাপে) মোট ৪১৮টি পরিবারের মধ্যে একক গৃহ হস্তান্তর করা হবে।

এসময় তিনি জেলার সদর, বেগমগঞ্জ, সোনাইমুড়ি, চাটখিল ও সেনবাগসহ ৫টি উপজেলাকে গৃহহীন ভূমিহীন মুক্ত উপজেলা ঘোষণা করার প্রস্তাব প্রেরণ করা হয়েছে বলেও জানান।

আরও পড়ুন : মানিকগঞ্জে মাদকসহ গ্রেফতার ৩

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মিলটন রায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচএম তাসফিকুর রহমান, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জাহিদ হাসান খান, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, সহ সভাপতি মনিরুজ্জামান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, সিনিয়র সাংবাদিক সামছুল হাসান মিরন, মাহবুবুর রহমান, আবু নাছের মঞ্জু, আকবর হোসেন সোহাগ, সুমন ভৌমিকসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা